News Flash

  • Home
  • Uncategorized
  • হত্যার লক্ষ্যে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিল স্বামী
Image

হত্যার লক্ষ্যে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিল স্বামী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ জুলাই৷৷ হত্যার লক্ষ্যে গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দিল স্বামী, ভাসুর ও জা৷ তাতে গুরুতর জখম হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঐ গৃহবধূ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যারাত আটটা নাগাদ মন্দিরনগরি উদয়পুরের সাতারিয়া এলাকায়৷ অগ্ণিদগ্দ গৃহবধূর নাম লক্ষ্মী দাস বিশ্বাস৷ বয়স আনুমানিক ২৮৷ স্বামীর নাম মিঠুন বিশ্বাস৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যারাত আটটা নাগাদ আচমকা সাতারিয়া গ্রামের বাসিন্দা মিঠুন বিশ্বাসের স্ত্রী অগ্ণিদগ্দ হয়ে আর্তনাদ করছেন৷ আশেপাশের লোকজন ছুটে যান ঐ বাড়িতে৷ খবর দেওয়া হয় আর কে পুর থানায় এবং ফায়ার সার্ভিস স্টেশনে৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান৷ অগ্ণিদগ্দ লক্ষ্মী দাস বিশ্বাসকে উদ্ধার করে ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অগ্ণিদগ্দ লক্ষ্মী দাস বিশ্বাস পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের এই বয়ান দেন যে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী, ভাসুর ও জা মিলে৷ তাঁকে হত্যার লক্ষ্যেই আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এদিকে, অগ্ণিদগ্দ লক্ষ্মী দাস বিশ্বাসকে হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা সংকটজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই আগরতলায় জি বি হাসপাতালে রেফার করে দেন৷ রাতে খবর লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে লক্ষ্মী দাস বিশ্বাসের অবস্থা সংকটজনক৷

পরিবার সূত্রে জানা গিয়েছে কাকড়াবনের আমতলী এলাকার লক্ষ্মী দাসের বিয়ে হয়েছিল মিঠুন বিশ্বাসের সাথে প্রায় তিন বছর আগে৷ বর্তমানে তাদের আট মাসের একটি পুত্র সন্তান রয়েছে৷ জানা গিয়েছে পণের জন্যই এই হত্যার চেষ্টা৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top