News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই, বক্তা নীতীশ কুমার
Image

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই, বক্তা নীতীশ কুমার

পাটনা, ৩ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই| সেই পদের বাসনাও আমার নেই| সোমবার স্পষ্ট করে তা জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড-এর সুপ্রিমো নীতীশ কুমার| পাটনায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ কুমার এদিন বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিরোধীদের পোস্টারবয় হওযার ইচ্ছে নেই তাঁর| স্পষ্টভাষী নীতীশ আরও জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই, সেই পদের বাসনাও আমার নেই| আমাদের দলটি খুব ছোট| এত উচ্চকাঙ্খার কোনও যৌক্তিকতাই নেই|’
বিহারের মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, কংগ্রেস দলের কাজ ছিল এমন একটি সুসঙ্গত বিরোধী এজেন্ডা তৈরি করার যা অ-প্রতিক্রিয়াশীল| কিন্তু তারা সেটা করেনি| উল্লেখ্য, আগামী ১৭ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সহ বিরোধীদের পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারকে সমর্থণ না করে এনডিএ-র পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ-কে সমর্থণ করেছেন নীতীশ| বিগত কয়েকদিন ধরে নীতীশের সঙ্গে কংগ্রেসের মতবিরোধ স্পষ্ট দেখা যাচ্ছিল| সোমবার সেই বিষয়টি আরও পরিষ্কার হল|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top