News Flash

  • Home
  • Uncategorized
  • খার্চির উদ্বোধনী মঞ্চে বক্তারা জোর দিলেন রাজ্যের সম্প্রীতি রক্ষায়
Image

খার্চির উদ্বোধনী মঞ্চে বক্তারা জোর দিলেন রাজ্যের সম্প্রীতি রক্ষায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ এ রাজ্যের শান্তি সম্প্রীতি ও ঐক্য কোন অবস্থাতেই বিনষ্ট হতে দেয়া যাবে না৷ ব্যাহত

শনিবার চৌদ্দদেবতা মন্দিরে শুরু হয়েছে খার্চি পূজা ও উৎসবের৷ ছবি নিজস্ব৷

হতে দেয়া যাবে না রাজ্যের ক্রমবর্ধমান উন্নয়নের কর্মসূচির ধারাগুলিকেও৷ রাজ্যের সচেতন উন্নয়নকামী ও সুষ্ঠু সংসৃকতি মনস্ক মানুষ রাজ্যের শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্টকারীদের প্রতিহত করতে সব সময় সচেষ্ট থাকবে৷ পর্যটনমন্ত্রী রতন ভৌমিক আজ পুরাতন আগরতলায় কৃষ্ণমালা মঞ্চে ৭ দিন ব্যাপী আয়োজিত ত্রিপুরায় ঐতিহ্যবাহী খার্চি উৎসব, মেলা ও প্রদর্শনী এবং সাংসৃকতিক অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে এই আশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, প্রতি বছর এখানে বহু লোকের সমাগম ঘটে৷ এ উৎসবকে কেন্দ্র করে এই এলাকাটিকে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে৷ আগামী দিনে এই এলাকার আরো উন্নয়নের পরিকল্পনা আছে৷ তিনি বলেন, রাজ্যের প্রতিটি ঐতিহ্যবাহী রাজন্য আমলের মন্দিরগুলিকে কেন্দ্র করে এক একটি পর্যটন সার্কিট গড়ে তোলার পরিকল্পনা সরকারের আছে৷ তিনি বলেন, ত্রিপুরায় নানা ধর্ম বর্ণের মানুষের সহাবস্থান রয়েছে৷ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ত্রিপুরার মানুষ এক ও অভিন্ন৷ তিনি আশা করেন খার্চি উৎসব সেই বন্ধনকে আরো সুদৃঢ় করবে৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ ডি সি’র চেয়ারম্যান ড রঞ্জিত দেববর্মা বলেন, খার্চি উৎসবকে কেন্দ্র করে পুরাতন হাবেলী এলাকার যেমন উন্নয়ন ঘটেছে তেমনি ৭ দিন ব্যাপী এই হাবেলীতে তৈরী হয় এক সুস্থ সংসৃকতির পরিমন্ডল৷ সম্মানিত অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, খার্চি এ রাজ্যের একটা মহামিলন ক্ষেত্র ৷ প্রতি বছরই আমরা জাতি উপজাতির নানা ধর্ম ও বর্ণের মানুষ এখানে মিলিত হই৷ তিনি বলেন, মানুষে মানুষে মৈত্রীর বন্ধন অটুট রাখার জন্য এই সব উৎসবের প্রয়োজন আছে৷
খার্চি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর বলেন, খার্চি এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষের মিলন উৎসব৷ শুধু এ রাজ্যের নয়, দেশের অন্যান্য রাজ্য থেকেও ব্যবসায়ীরা, বিদেশী পর্যটকরাও আসেন এই মিলন উৎসবে৷ প্রতি বছর এ উৎসবে লোক সমাগম বাড়ছে৷ তিনি খার্চি উৎসব উপলক্ষে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান৷
অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক মিলিন্দ রামটেকে৷ ধনবাদসূচক বক্তব্য রাখেন পুরাতন আগরতলা পঞ্চায়েতে সমিতির চেয়ারম্যান সবিতা দাস৷ উপস্থিত ছিলেন, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারম্যান মীরা ভট্টাচার্য, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়্যারম্যানর সুচিত্রা দেবনাথ, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী, জিরানীয়া মহকুামা শাসক বিম্বিসার ভট্টাচার্য, তথ্য ও সংসৃকতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিনেশ দেবনাথ, পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক অমৃত মাইতি এবং কবি রাতুল দেববর্মা৷ অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পুরাতন আগরতলা দ্বাদশ শ্রেণীঁ ইংরেজী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top