News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটি-সহ অসমের অন্য জেলায় মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

গুয়াহাটি-সহ অসমের অন্য জেলায় মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ০২ জুলাই, (হি.স.) : আজ রবিবার সকালে গুয়াহাটি-সহ অসমের অন্য জেলায় পর পর দুবার মৃদু ভূমিকম্প অনুভূত হলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে আতংকের সৃষ্টি হয়েছে। তবে ওই ভূকম্পজনিত ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গুয়াহাটির আবহাওয়া তথা ভূমিকম্প সংক্রান্ত দফতর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, আজ সকাল ১০টা ১৪ মিনিট ৪৯ সেকেন্ডে অসমের কোকরাঝাড় জেলার বিভিন্ন প্রান্তে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর তীব্রতা রিখটার স্কেলে ধরা পড়েছে ৩.১। এই ভূকম্পের তীব্রতা নিতান্ত কম থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে ভূমিকম্প দফতরের খবর।
দ্বিতীয় ভূমিকম্পের ঝাকুনি লেগেছে গুয়াহাটি ও তার আশপাশ অঞ্চলে। এদিন সকাল ১০টা ৫৭ মিনিটে গুয়াহাটি ও তার সংলগ্ন অঞ্চলে অনুভূত ভূমিকম্প রিখটার স্কেলে ৪.৯ ধরা পড়েছে। এর উৎসস্থল বা অভিকেন্দ্র ছিল নেপালের আশপাশ অঞ্চল।
তাছাড়া এদিন সকাল ৭টা ২৮ মিনিটে নেপালেও ভূমিকম্প অনুভূত হয়েছে। পরিমাপ যন্ত্রে এর মাত্রা ৪.৯ মাত্রা ধরা পড়েছে বলেও জানা গেছে গুয়াহাটির ভূমিকম্প দফতর সূত্রের খবরে।

Releated Posts

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top