নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : ভারতীয় রেলে এবার চালু হতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত নতুন ধরনের কোচ । ভাড়া সাধারণ এসি থ্রি টিয়ারের থেকেও কম। সঙ্গে সংয়ক্রিয় দরজা সহ একাধিক ফিচার্স থাকতে চলেছে সেই ট্রেনে। ইকনমি এসি কামরার তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে অন্যান্য শীতাতপ নিয়ন্ত্রিত কামরার মতো এই কামরার যাত্রীদের কম্বল দিতে হবে না।
থ্রি টিয়ার ইকনোমি কোচ ছাড়াও সেই ট্রেনে থাকছে এসি টু টিয়ার ও ফার্স্ট এসি কোচ। তবে, বর্তমান ব্যবস্থার মত সেই কোচগুলিতে কম্বলের দরকার পড়বে না যাত্রীদের বলে রেল মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, যাত্রীদের যাতে বাইরের তাপমাত্রার আঁচ পেতে না হয়, সেটা নিশ্চিত করার জন্যই নতুন কামরা চালু করার পরিকল্পনা করা হয়েছে। ইকনমি এসি কামরার তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে অন্যান্য শীতাতপ নিয়ন্ত্রিত কামরার মতো এই কামরার যাত্রীদের কম্বল দিতে হবে না। তাতে যাত্রীরা আরামে যাত্রা করতে পারবেন।
এখন মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি কামরা রয়েছে। রাজধানী, শতাব্দী এবং নতুন চালু হওয়া হামসফর ও তেজস ট্রেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। নির্বাচিত রুটে আরও কয়েকটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করার পরিকল্পনা করছেন রেলের আধিকারিকরা। হামসফর এক্সপ্রেসের জনপ্রিয়তা দেখে ইকনমি এসি কামরাযুক্ত আরও ট্রেন চালু করার কথা ভাবছে ভারতীয় রেল।-
কম ভাড়ায় শীততাপ নিয়ন্ত্রিত নতুন ধরনের কোচ আনছে ভারতীয় রেল
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















