News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক, গুরুতর আরও একজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক, গুরুতর আরও একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ফের রাজ্যে পৃথক স্থানে যান সন্ত্রাস কেড়ে নিয়েছে এক ব্যাক্তির প্রাণ৷ গুরুতর আহত হয়েছেন একজন৷
জানা গেছে, বৃহস্পতিবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে রক্তাক্ত অবস্থায় যাত্রাপুর রঘুনাথ পাড়ার বাসিন্দা মোহন সিং ত্রিপুরাকে(৫৮) রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ তিনি কৃষি দপ্তরে কর্মরত ছিলেন৷ রাত দশটা নাগাদ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে প্রথমে যাত্রাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ শুক্রবার সকাল সোয়া আটটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার ঘটনায় সন্দেহজনক বলে দাবি করে তার পরিবারের সদস্যরা৷ কারণ, স্থানীয় জনগণ যখন তাকে উদ্ধার করেছিলেন তখন তার বাইসাইকেলটি রাস্তায় দাড়ানো অবস্থায় ছিল৷ যদি কোন দূর্ঘটনা ঘটে থাকে তাহলে বাইসাইকেলটিও রাস্তায় তার পাশেই দাড়ানো অবস্থায় থাকার কথা নয়৷ পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি দূর্ঘটনাজনিত বলে একটি মামলা দায়ের করেছে৷ তবে, প্রকৃত রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
এদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে সব্জি বোঝাই একটি ট্রাক দূর্ঘটনার কবলে পড়ে৷ তাতে ট্রাক চালক সুজিত জমাতিয়া(২৮) গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, শুক্রবার ভোরে হাওয়াইবাড়ি এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে৷ ট্রাক চালক সুজিত জমাতিয়া কুমারঘাট থেকে সব্জি বোঝাই করে নিয়ে আসছিলেন৷ এদিন ভোরে হাওয়াইবাড়ি এলাকায় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গাছে গিয়ে ধাক্কা খায়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দূর্ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তাকে তেলিয়ামুড়া হাসপাতালে স্থানান্তর করেন৷ সেখানেও চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে ভর্তি আছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top