News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রী বিজিতা নাথকে রোজভ্যালী মামলায় জেরা করল সিবিআই
Image

মন্ত্রী বিজিতা নাথকে রোজভ্যালী মামলায় জেরা করল সিবিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ রোজভ্যালী চিটফান্ড মামলায় মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই বৃহস্পতিবার জেরা

রোজভ্যালী মামলায় বৃহস্পতিবার মহাকরণে মন্ত্রী বিজিতা নাথকে জেরা করে বেরিয়ে আসছেন সিবিআই আধিকারীক৷ ছবি নিজস্ব৷

করেছে৷ সিবিআই’র দুই তদন্তকারী অফিসার এদিন মহাকরণে তাঁকে প্রায় এক ঘন্টা জেরা করেছেন৷ কি কি বিষয় নিয়ে বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে সিবিআই অফিসাররা মুখ খুলেননি৷ তবে মন্ত্রী শ্রীমতি নাথ জানান, সিবিআই অফিসারদের সহযোগিতা করেছি৷ তাঁরা যে প্রশ্ণ করেছেন তার মধ্যে যা জানা ছিল সবই তাঁদের জানিয়েছি৷ কিন্তু, কি প্রশ্ণ করা হয়েছে সে সম্পর্কে তিনি কোন কিছুই বলতে রাজী হননি৷
মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই জেরা করবে, বিষয়টি আগেই প্রচার হয়ে যাওয়ায় জিজ্ঞাসাবাদের স্থান পরিবর্তন করা হয়৷ এদিন সিবিআই এর তদন্তকারী দলে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসকে ত্রিপাঠি এবং ইন্সপেক্টর ব্রতীন ঘোষাল৷ এছাড়াও সিবিআই তদন্তের সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কুঞ্জবন শাখার ম্যানেজার এবং এসবিআই’র এক মহিলা আধিকারীক৷
সিবিআই আগেই শ্রীমতি নাথকে নোটিশ পাঠিয়েছিল৷ সে মোতাবেক বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিজিতা নাথকে তাঁর [vsw id=”FjmioStaWHY” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]সরকারী আবাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর উপস্থিত সাংবাদিকরা জানতে পারেন, খুব সকালেই তিনি সরকারী বাসভবন থেকে বেড়িয়ে গেছেন৷ হঠাৎ খবর আসে মহাকরণেই সিবিআই সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করছে৷ সেই অনুযায়ী সাংবাদিকরা মহাকরণের দিকে ছুটে যান৷ প্রায় এক ঘন্টা জেরা করার পর সিবিআইয়ের আধিকারিকরা মন্ত্রীর কক্ষ থেকে বেড়িয়ে আসেন৷ সাংবাদিকরা তাদের তদন্তের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তাঁরা কোন কিছুই জানাননি৷ পরে মন্ত্রী বিজিতা নাথকে তদন্তের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনিও তাকে করা প্রশ্ণ গুলির বিষয়ে কিছু জানাতে অস্বীকার করেন৷ তবে প্রচণ্ড ভারাক্রান্ত হৃদয়ে বলেন, তিনি এই রাজ্যেরই মেয়ে৷ কিন্তু এই রাজ্যের সংবাদমাধ্যমে যেভাবে তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছে তা যথেষ্ট অপমানজনক৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সংবাদমাধ্যমে খবরে মনে হচ্ছিল সিবিআই যেন আমাকে তুলে নিয়ে যাবে৷ এই ধরনের ঘটনা তাঁকে খুবই মর্র্মহত করেছে বলে তিনি জানিয়েছেন৷ তবে সিবিআই যে সব প্রশ্ণ করেছে তার মধ্যে যা জানা ছিল তার সবই উত্তর দিয়েছি৷ আর যা জানা নেই তার কোন উত্তর দেওয়া যায়নি, বলেন তিনি৷ পাশাপাশি জানান, সিবিআইকে পাল্টা প্রশ্ণ করেছি, আমার অফিসে পাঠানো নোটিশের কপি সংবাদমাধ্যমের হাতে কি ভাবে গেল? তাঁরা এই বিষয়ে জানিয়েছেন, সিবিআই সাংবাদিকদের হাতে নোটিশ দেয়নি৷ সূত্রের খবর, সিবিআই রাজ্যের আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top