News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫
Image

বাংলাদেশে বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

ঢাকা, ২৯ জুন (হি.স.): বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গেড়াখোলা এলাকায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মৃতু্য হল একই পরিবারের পাঁচ জন সদস্যের| মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন| বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঢাকা-খুলনা জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনায় মৃতরা হলেন, হালিম আকন, তাঁর স্ত্রী আসমা বানু, ছেলে সিহাব ও সুজন এবং শ্যালক বাদল হাওলাদার|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পরিবারের সদস্যদের নিয়ে বাগেরহাটে ফিরছিলেন হালিম আকন| গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে গেড়াখোলা এলাকায় মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃতু্য হয় পাঁচ জনের| গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার জেরে মিনিবাসটি পুরোপুরি দমুড়ে মুচড়ে গিয়েছে| নিহতরা সবাই মিনিবাসের যাত্রী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top