নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রাজ্যের হাটুভাঙ্গা অর্থনীতিকে পঙ্গু করে পালিয়ে গেছে শতাধিক চিটফান্ড কোম্পানী৷ আমানত রেখে সর্বস্বান্ত প্রায় ১৪ লক্ষ আমানতকারী৷ সি বি আই জেরার মুখে পড়তে হচ্ছে রাজ্যের সমাজকল্যান মন্ত্রী বিজিতা নাথকে৷ রোজভ্যালীর এজেন্ট হয়ে শাসক দলের মন্ত্রীদের প্রলোভনে কাজ করে বেকায়দায় পড়ছে৷ ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী রোজভ্যালীর এজেন্ট সহদেব দেবনাথ (৪০)৷ চম্পকনগর কমলানগর গ্রামের বাসিন্দা সহদেব দেবনাথের আত্মহত্যার জন্য ২ লক্ষ ৩০ হাজার টাকা ছেঁকা খাওয়া দায়ী বলে জানিয়েছে মৃতের ছেলে৷ রোজভ্যালীর খপ্পড়ে পড়ে দীর্ঘদিন ধরে টাকা নিয়ে ঝামেলায় দিন কাটাচ্ছিলেন৷ সূত্রের খবর, এলাকায় রোজভ্যালীর হয়ে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে আমানত ফিরাতে ব্যর্থ৷ মানসিক অবসাদে আত্মহত্যা করেছে সহদেব৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়৷ খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷

আমানত ফিরিয়ে দিতে ব্যর্থ রোজভ্যালীর এজেন্ট আত্মঘাতী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















