News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে ৩৭টি গরু বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার চালক
Image

পাচারকালে ৩৭টি গরু বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ জুন৷৷ পুনরায় বাংলাদেশ পাচারকালে ৩৭টি গরু আটক৷ গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ অসম ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি থেকে অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে টিআর-০১কেইউ-১৬৬৮ নম্বরের একটি ট্রাক থেকে ৩৭টি অবৈধভাবে পাচারকালে গরু আটক করে৷ সাথে চালক মন্টু মিয়া ত্রিপুরার বিশালগড়ের বাসিন্দাকে আটক করে এবং সহচালক আনোয়ার হুসেন এবং  একজন অবৈধ্য গরু পাচারকারী সনুহর আলীকে আটক করেছে পুলিশ৷ সহচালক ও গরু সরবরাহকারীর বাড়ি অসমে৷ বর্তমানে বাজারিছড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷ এদিকে ঐ গরুগুলি অসমের হোজাইয়ের লঙ্কা থেকে নিয়ে আসা হয়েছিল এবং ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল৷ বর্তমানে ৩৭টি গরু ও গাড়ী অসম পুলিশের জিম্মায়৷ ধৃত তিন ব্যক্তিকে আজ করিমগঞ্জ আদালতে সোপর্দ করেছে পুলিশ৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top