নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ জুন৷৷ পুনরায় বাংলাদেশ পাচারকালে ৩৭টি গরু আটক৷ গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ অসম ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি থেকে অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে টিআর-০১কেইউ-১৬৬৮ নম্বরের একটি ট্রাক থেকে ৩৭টি অবৈধভাবে পাচারকালে গরু আটক করে৷ সাথে চালক মন্টু মিয়া ত্রিপুরার বিশালগড়ের বাসিন্দাকে আটক করে এবং সহচালক আনোয়ার হুসেন এবং একজন অবৈধ্য গরু পাচারকারী সনুহর আলীকে আটক করেছে পুলিশ৷ সহচালক ও গরু সরবরাহকারীর বাড়ি অসমে৷ বর্তমানে বাজারিছড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷ এদিকে ঐ গরুগুলি অসমের হোজাইয়ের লঙ্কা থেকে নিয়ে আসা হয়েছিল এবং ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল৷ বর্তমানে ৩৭টি গরু ও গাড়ী অসম পুলিশের জিম্মায়৷ ধৃত তিন ব্যক্তিকে আজ করিমগঞ্জ আদালতে সোপর্দ করেছে পুলিশ৷
পাচারকালে ৩৭টি গরু বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার চালক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















