News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তপ্ত পাহাড়, এই অবস্থায় মমতার বিদেশ সফরকে কটাক্ষ কংগ্রেসের
Image

উত্তপ্ত পাহাড়, এই অবস্থায় মমতার বিদেশ সফরকে কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : দার্জিলিঙের বর্তমান পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা | গোর্খাল্যান্ডের দাবি নিয়ে ফের সরব হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা | মোর্চার আন্দোলন ও হিংসার জেরে জেরবার পাহাড়| অনির্দিষ্টকালীন বনধের মধ্যে পাহাড়ের জনজীবন বিপর‌্যস্ত| নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের| আহত হয়েছেন বহু পুলিশকর্মী| মোতায়েন রয়েছে সেনা| মোর্চা নেতা বিমল গুরুং হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের আন্দোলন আরও তীব্র হবে| এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করে কংগ্রেস নেতা পি এল পুনিয়া | তিনি বলেন, নেদারল্যান্ড সফরে না গিয়ে, রাজ্যে হাজির থেকে দার্জিলিঙের ব্যাপারটি সমাধান করা উচিত ছিল মমতার|
রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল নেদারল্যান্ডে রওনা হন মুখ্যমন্ত্রী| জনপরিষেবা প্রকল্পে সাফল্যের জোরে রাষ্ট্রসঙ্ঘের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ| যার জন্য নেদারল্যান্ডসের হেগ শহরে জন পরিষেবা ফোরামে আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী| ২২ জুন হেগ শহরে জন পরিষেবা দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় | এর জন্য গতকাল কলকাতা ছাড়ার আগে গোর্খা জনমুক্তি মোর্চাকে ফের শান্তিরক্ষার বার্তা দেন মুখ্যমন্ত্রী |
তবে পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা| আরেক কংগ্রেস নেতা মিম আফজল এবিষয়ে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারকেও দায়ী করেন| তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য- উভয়েরই উচিত বিষয়টিকে গুরুত্ব দেওয়া| উচিত, একযোগে একটি সিদ্ধান্তে আসা| পাহাড়ের মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top