News Flash

  • Home
  • Uncategorized
  • ইজ্জত বাঁচাতে অটো থেকে যুবতীর ঝাঁপ, চালকসহ ধৃত দু’জন
Image

ইজ্জত বাঁচাতে অটো থেকে যুবতীর ঝাঁপ, চালকসহ ধৃত দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ বৃষ্টি ভেজা বিকেলে রাজধানী আগরতলায় অটোতে একাকিত্বের সুযোগে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে৷ আত্মরক্ষার্থে অটো থেকে ঝাঁপ দিয়ে ঐ যুবতি গুরুতর আহত হয়েছে৷ এই ঘটনায় স্থানীয় অটো চালক এবং এক যুবককে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঐ যুবতির বর্তমানে জি বি হাসপাতালে ভর্তি আছে৷
জানা গেছে, সোমবার বিকেল পৌণে পাঁচটা নাগাদ রাজধানী আগরতলায় উত্তর গেইট এলাকায় টিআর০১-টি-১৫৯১ নম্বরের একটি অটোতে উঠে খোয়াই নিবাসী দশম শ্রেণীতে পাঠরতা এক ছাত্রী৷ রাধানগর মোটর স্ট্যান্ডের সামনে থেকে অসীম সরকার(৩৩) নামে এক যুবক অটোতে উঠেন৷ অটো চালক কার্ত্তিক দেবনাথের(৪৮) সাথে ঐ যুবকের পূর্ব পরিচয় ছিল বলে ধারণা করা হচ্ছে৷ সার্কিট এলাকায় অটোটি আসতেই যুবকটি ঐ নাবালিকাকে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ৷ আত্মরক্ষার্থে ঐ নাবালিকা অটো থেকে ঝাঁপ দেয়৷ তাতে সে গুরুতর আহত হয়৷ স্থানীয় জনগণ দৌড়ে এসে ঐ নাবালিকাকে উদ্ধার করেন৷ সাথে অটোটিও আটক করেন৷ অটো চালক এবং ঐ যুবককে উত্তম মধ্যম দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আহত নাবালিকাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে৷ এদিকে, অটো চালক এবং ঐ যুবককে প্রথমে জি বি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল৷ বর্তমানে এনসিসি থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে৷ এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top