News Flash

  • Home
  • Uncategorized
  • অটোর সাথে সংঘর্ষে নিহত বাইক চালক
Image

অটোর সাথে সংঘর্ষে নিহত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জুন৷৷ বাইক ও অটোর মধ্যে সংঘর্ষে প্রাণ গেল বাইক চালকের৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে কৈলাসহর থানার অধীন কামরাঙ্গাবাড়ীতে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০২-  ২২৮৯ নম্বরের একটি অটো কুমারঘাট থেকে কৈলাসহরের দিকে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে যাচ্ছিল টিআর-০২-ডি- ৮৯৭৩ নম্বরের একটি বাইক৷ কামরাঙ্গা বাড়িস্থিত লোহার ব্রীজের উপর বাইক ও অটোর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে বাইক চালক কুমারঘাটের দারছাইয়ের বাসিন্দা লালসিমথাপুইয়া ডার্লং (৩৫) বাইক থেকে ছিটকে পড়ে যান৷ অটোর চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়৷ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান বাইক আরোহী৷ পরে খবর দেওয়া হয় স্থানীয় ফায়ার স্টেশনে৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে, কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ও বাইকটি আটক করেছে৷ দূর্ঘটনার একটি মামলা নেওয়া হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বপরোয়া ভাবে চালানোর ফলেই এই দূর্ঘটনাটি ঘটেছে৷ তবে দূর্ঘটনার পরপরই অটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top