News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরাকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে ঃ রামলাল
Image

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরাকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে ঃ রামলাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ ত্রিপুরায় বিজেপির ক্ষমতায় আসা এখন মাত্র সময়ের অপেক্ষা আর এজন্য বিজেপির

বিজেপির সর্বভারতীয় সংগঠন মন্ত্রী রামলাল৷ ছবি নিজস্ব৷

কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য কমিটিকে সব ধরনের সাহায্য দেবে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সংগঠন মন্ত্রী রামলাল৷ তিনি জানান, অন্যান্য রাজ্যের মত ত্রিপুরাতেও অন্যান্য দল ভাঙছে৷ কংগ্রেসের ভাঙন আগেই শুরু হয়েছে, এখন সিপিআইএম’র পালা৷ রবিবার বিজেপির রাজ্য কার্যালয়ে দুই বর্ষীয়ান সিপিআইএম নেতাকে বিজেপিতে স্বাগত জানানো হয়৷ এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে অলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সংগঠন মন্ত্রী রামলাল বলেন, ত্রিপুরায় ক্ষমতায় পরিবর্তন হবেই৷ এই লক্ষে কাজ চলছে৷ বিজেপির রাজ্য কমিটি এজন্য যেধরণের সাহায্য চাইবে সবই করা হবে৷ বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব ত্রিপুরাকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে৷ তিনি বলেন, একমাস আগে এরাজ্যে ৩ দিনের জন্য এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এর পর অনেক কেন্দ্রীয় নেতা রাজ্য এসে গেছেন৷ আর এবার সর্বভারতীয় সংগঠন মন্ত্রী হিসাবে ৩ দিনের জন্য আমাকে এরাজ্যে পাঠানো হয়েছে৷ আগামী কয়েক দিন আরও কয়েক জন কেন্দ্রীয় নেতা আসবেন৷ ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আক্রমণ তীব্র করে দিয়ে তিনি বলেন, এই সরকার রোজগার বিরোধী, নারী বিরোধী এবং উন্নয়ন বিরোধী৷ আর তার চাইতেও বড় কথা হল মিথ্যাবাদী৷ এরা সাধারণ মানুষকে প্রতারিত করছে৷ এদের জনগণ চিনে ফেলেছে৷ এদের পতন আসন্ন৷ উল্লেখ করা যেতে পারে বিজেপির সর্বভারতীয় সংগঠন মন্ত্রী রামলাল আজই ৩ দিনের সফরে আগরতলায় এসে পৌঁছেছেন৷ সাংগঠনিক বৈঠক ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি এলাকায় তাঁর যাবার কথা রয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top