News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনের কুম্ভনিদ্রা ভাঙতে রাস্তা সংস্কারে নামলেন অটো চালকরাই
Image

প্রশাসনের কুম্ভনিদ্রা ভাঙতে রাস্তা সংস্কারে নামলেন অটো চালকরাই

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১১ জুন৷৷ রাস্তা সংস্কারের দাবী জানিয়ে কোন কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অটো চালকরা

বেহাল রাস্তা সংস্কারে নামলেন অটো চালকরা৷ ছবি নিজস্ব৷

নিজেরাই উদ্যোগী হলেন সংস্কারের৷ এই ব্যতিক্রমী ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাজ্য বামফ্রন্ট সরকারের দপ্তরের কর্মসংসৃকতি কোন জায়াগায় গিয়ে ঠেকেছে৷
চাম্পামুড়া থেকে তপোবন আশ্রমের দীর্ঘ তিন কিলোমিটার রাস্তার সংস্কার নিয়ে বিভিন্ন সময়ে যান চালকরা দাবী জানিয়ে আসছেন প্রশাসনের কাছে৷ এলাকার অটো চালক ও জনগণের মধ্যে প্রশাসনিক নীরবতায় ক্ষোভ বিরাজ করছে৷ ত্রিশ বছর পুরনো এই রাস্তা৷ নির্মাণের পর থেকে আর সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসী ও অটো চালকদের৷ স্থানীয় পঞ্চায়েতকেও জানানো হয়েছে৷ কিন্তু কোন কাজ হয়নি৷ এমনকি বিশালগড় ব্লকের আধিকারীকদেরও জানানো হয়েছে৷ তাতেও কোন সাড়া মিলেনি৷ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার জনগণ ও যাত্রী সাধারণ৷
শেষে রবিবার বাধ্য হয়েই এলাকার অটো চালকরা নিজেদের পেশাগত কাজকর্ম ছেড়ে দিনের রুজিরুটি বন্ধ রেখে সেই তিন কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেন৷ বড় বড় গর্তগুলি ছোট ইটের টুকরো এবং মাটি দিয়ে ভরাট করা হয়৷ এদিন, অটো চালকদের চোখে মুখে ছিল বামফ্রন্ট সরকারের উন্নয়নের ফিরিস্তির বিরুদ্ধে চরম হতাশা৷ রাজ্য বামফ্রন্ট সরকারের মন্ত্রী ও নেতারা বরাবরই বলে থাকেন উন্নয়নের বন্যা বইছে রাজ্যে৷ এই কি উন্নয়ন, প্রশ্ণ তুলেছেন এলাকার জনগণ৷ এখনো বহু এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা৷ এর মধ্যে অন্যতম হল বিশালগড়ের চাম্পামুড়া থেকে তপোবন যাওয়ার একটি রাস্তা৷ অবিলম্বে রাস্তাটি সংস্কারের উদ্যোগ যদি প্রশাসনের তরফ থেকে নেওয়া না হয় তাহলে অটো চালক ও এলাকার জনগণ বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷ প্রয়োজনে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধও করা হবে বলে হুশিয়ারী দিয়েছেন তারা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top