News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়ার গ্রামে বন্দুকবাজের হামলা, অভিযুক্ত সহ হত ৫
Image

রাশিয়ার গ্রামে বন্দুকবাজের হামলা, অভিযুক্ত সহ হত ৫

মস্কো, ১১ জুন (হি.স.) : মস্কোয় বন্দুকবাজের হামলা । শনিবার রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ–পূর্বে রামেনস্কি জেলার ক্রাতোভো গ্রামে এই ঘটনা। প্রাথমিকভাবে জানা গেছে, ক্রাটোভো গ্রামে একটি বাড়ি থেকে শিকার করার বন্দুক দিয়ে এক ব্যক্তি পথচারীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ও রাশিয়ান ন্যাশনাল গার্ডের যৌথ বাহিনী। নিরাপত্তারক্ষীরা ওই বাড়িতে ঢোকার চেষ্টা করা হলে বন্দুকবাজ গুলি চালায় ও গ্রেনেড ছোঁড়ে। ওই ঘটনায় হামলাকারীকে খতম করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার নিজের বাড়ির জানলায় বসে শিকারি বন্দুক থেকে পথচারীদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে ওই হামলাকারী। গুলিবিদ্ধ হন পাঁচজন। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও একজনের। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। বাড়িটি ঘিরে ফেলে তারা। কিন্তু তাদের লক্ষ্য করেও গুলি ছুঁড়তে শুরু করে সে। দু’টি গ্রেনেডও ছোঁড়ে। তাতে জখম হন চার পুলিশকর্মী। ঘটনাস্থলে এসে পৌঁছন আততায়ীর বাবাও। ছেলেকে আত্মসমর্পণের জন্য অনুরোধ করেন তিনি। কিন্তু তাঁর কথা কানে তোলেনি বন্দুকবাজ। কয়েক ঘণ্টা ধরে গুলি বিনিময় চলার পর বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সে। তবে বেশিদূর এগোতে পারেনি। তার আগেই পুলিশের গুলিতে মৃত্যু হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দু’টি দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে হামলা চালানো হয় তা এখনও জানা যায়নি।
প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, হামলাকারীর নাম ইগোর। রুশ সরকারের হয়ে একসময় চাচেনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে যোগ দিয়েছিল। সেখানকার আপদকালীন বিভাগের হয়েও কাজ করেছিল। গত কয়েক বছর ধরে মায়ের সঙ্গে ওই বাড়িতে থাকছিল সে। মানসিকভাবে অসুস্থ ছিল। প্রাথমিক তদন্তের পর রুশ আইনের ৩১৭ (সরকারি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি), ২২২ (বেআইনি অস্ত্র মজুত রাখা) এবং ১০৫ ধারার দ্বিতীয় প্রচ্ছদ (দুই বার ততোধিক ব্যক্তিকে খুন) অনুযায়ী মামলা দায়ের হয়েছে। ঠিক কী কারণে ইগোর হামলা চালিয়েছে, তা এখনও পর্যন্ত তা জানা যায়নি। রুশ গোয়েন্দারা বিষয়টি খতিয়ে দেখছেন। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, নিজের নামে কখনও কোনও বন্দুকই রেজিস্টার্ড করায়নি সে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top