News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন বর্ণের মানুষে বিভাজনের চেষ্টা চলছে দেশে ঃ মানিক দে
Image

বিভিন্ন বর্ণের মানুষে বিভাজনের চেষ্টা চলছে দেশে ঃ মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে দেশে৷ কারণ, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন যাতে তেজি আকার ধারণ করতে না পারে, তাই তপশীলি জাতি, তপশীলি উপজাতি এবং সংখ্যালঘু অংশের মানুষের আন্দোলনকে ভাঙার চেষ্টা চলছে৷ শনিবার নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং দিনমজুর ইউনিয়নের সভায় এই বিষোদ্গার জাহির করেন সিট্যু সভাপতি তথা পরিবহন মন্ত্রী মানিক দে৷ তাঁর দাবি, এরাজ্যে মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা করা হয় না৷
এদিন শ্রী দে বলেন, সারা দেশেই এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ মানুষের মধ্যে একতা নষ্টের চেষ্টা চলছে৷ জাতি, বর্ণ, ধর্মের মধ্যে বিভাজনের বলিরেখা টেনে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ তিনি উদ্বেগের সুরে বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে তপশীলি জাতি, তপশীলি উপজাতি এবং সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে৷ মূলত, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টাকে ভাঙার উদ্দেশ্যেই এইধরনের চক্রান্ত চলছে৷ তিনি দাবি করেন, এরাজ্য অভিন্ন৷ এখানে জাতি, ধর্ম বর্ণের মধ্যে একতা আছে৷ তবে, এই একতাকেও ভাঙার চক্রান্ত শুরু হয়েছে বলে সতর্ক করেন৷
এদিন তিনি বলেন, দেশে এখন শ্রমিকরা খেতে পায় না৷ আগে গ্রামে কাজের অভাব ছিল৷ এখন গ্রাম-শহর সর্বত্রই কাজের অভাব দেখা দিয়েছে৷ আগামী মাস ছয়েকের মধ্যে আইটি সেক্টরে ৩০ শতাংশ কর্মী কাজ হারাবেন বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি আরো বলেন, গ্রামীণ অর্থনীতিতে বিরাট আঘাত এনেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার৷ রাজ্যে রেগায় শ্রমদিবস কমিয়ে দিয়েছে৷ তাঁর মতে, কেন্দ্রের এই জনবিরোধী পদক্ষেপে গ্রামীণ অর্থনীতিতে বিরাট প্রভাব পড়বে৷ শুধু রাজ্যে নয়, কেন্দ্রের নীতিতে গোটা দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে৷ তাঁর বক্তব্য, মানুষ কাজ হারালে, আয় উপার্জন কমে গেলে এর বহুমুখী প্রভাব পড়ে অর্থনীতিতে৷ কারণ, তখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়৷ তাতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হন৷ তাই তাঁর পরামর্শ, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলন আরো তেজি করতে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top