News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গোৎসবের আগেই চিটফান্ড তদন্তে রাজ্যে সিবিআই হানা ঃ বিজেপি
Image

দুর্গোৎসবের আগেই চিটফান্ড তদন্তে রাজ্যে সিবিআই হানা ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ দূর্গোৎসবের আগেই চিটফান্ড কান্ডে রাজ্যে সিবিআই হানা দেবে৷ একইসাথে, রাজ্যে

রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন মোতাবেক বেতন ভাতা প্রদানের দাবীতে শনিবার বিজেপি রাজভবন অভিযান করেছে৷ ছবি নিজস্ব৷

বিজেপি সরকার গড়লে চিটফান্ডে জালিয়াতির সঙ্গে যুক্ত সকল অভিযুক্তদেরকে খুঁজে বার করবে এবং আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ পাশাপাশি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানো হবে বলেও দল ঘোষণা করেছে৷ রাজ্য সরকারী কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবীতে বিজেপি শনিবার রাজভবন অভিযান সংগঠিত করে৷ পরে রাজভবনের কাছে এক অস্থায়ী মঞ্চে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর এবং সভাপতি বিপ্লব কুমার দেব৷ সম্ভবত এই প্রথম কোন রাজনৈতিক দল কর্মচারী স্বার্থে এধরনের কর্মসূচী পালন করেছে৷ কারণ, এদিন রাজভবন অভিযান উপলক্ষ্যে মিছিল কর্মাচরীর সংখ্যা খুবই নগন্য হলেও, বিরাট সংখ্যায় মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে৷
এদিন সভায় সুনীল দেওধর বলেন, রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি৷ কিন্তু সেখানে চিটফান্ড পৌঁছে গেছে৷ মন্ত্রিসভার সদস্যা বিজিতা নাথ নিজেই বলেছিলেন যে, চিটফান্ডে অর্থ রাখার জন্য৷ তিনি নিজেও রাখেন বলে প্রচার করেছিলেন৷ কিন্তু এখন সব স্পষ্ট হয়ে গেছে৷ বিজেপি ক্ষমতায় এলে চিটফান্ডে দূর্নীতিদের সঙ্গে যুক্ত ও সকল অভিযুক্তকে খঁুজে বের করা হবে৷ একইসঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে দেবার বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দেন৷ পাশাপাশি তিনি আরো জানান, দূর্গোৎসবের আগেই চিটফান্ড কান্ডে রাজ্যে সিবিআই আসছে৷
শ্রীদেওধর বলেন, শুধু রোজভ্যালী ইস্যুতে রাজ্য সরকার সিবিআই চাইতে পারত৷ কিন্তু, খুবই কৌশলে সিবিআই’র কাছে রাজ্য সরকার যে মামলাটি পাঠিয়েছে টাকার পরিমান কম রয়েছে৷ তাই, সিবিআই ত্রিপুরায় রোজভ্যালী বিরুদ্ধে মামলার তদন্ত করতে রাজী হয়নি৷ তবে, সিবিআই’র কাছে রোজভ্যালীর বিরুদ্ধে বহু নথী পাঠানো হয়েছে৷ ফলে, এখন রাজ্যে চিটফান্ড তদন্তে সিবিআই আসতে কেউ আটকাতে পারবে না, দৃঢ়তার সাথে জানান সুনীল দেওধর৷
এদিন তিনি আরও বলেন, ধর্মনগরে এক মুসলিম মহিলার উপর হামলা চালিয়ে সিপিএমের ক্যাডাররা বিজেপিকে অভিযুক্ত করার ব্যর্থ চেষ্টা করেছে৷ বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করা হবে৷ বাম শাসনে ত্রিপুরা এখন মহিলা নির্যাতনে সাড়া দেশে প্রথম স্থান দখল করে আছে৷
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, সিপিআইএম এরাজ্যে গরিবি জিয়ে রাখতে চায়৷ তাই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হচ্ছেনা৷ কর্মচারীদের হাতে অর্থ এলে এই অর্থ বাজারে আসত৷ সাধারণ মানুষের জীবন জীবিকার মান অনেক উন্নত হত৷ তিনি বলেন, রেগার মজুরি ন্যায্যমূল্যের দোকানের বিভিন্ন সামগ্রী বন্ধ করে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচার করছেন কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়েছে৷ কিন্তু এটি সম্পূর্ণ অসত্যা৷ কেন্দ্রীয় সরকার রেগার বরাদ্দ বাড়িয়ে দিয়েছে৷ তবে দূর্নীতি রুখতে উপযুক্ত ব্যবস্থাও করে দিয়েছে৷ আর এই জন্যই অপপ্রচার শুরু করেছে সিপিআইএম৷ এদিনের রাজভবন অভিযানে উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়৷ পরে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পাঁচ সদস্যদের এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষা করে দাবী সনদ তুলে দেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top