News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কে লিপ্ত অন্তঃসত্বা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

অবৈধ সম্পর্কে লিপ্ত অন্তঃসত্বা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জুন৷৷ নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রূপা দাস (২১) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার৷ চড়িলামের রাঙ্গাপানিয়া এলাকায় ঘটে এই ঘটনা৷ ঐ গৃহবধূর মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে৷ এটি একটি আত্মহত্যা, নাকি হত্যা, এই প্রশ্ণ উঠছে৷ যদিও পরিবার সূত্রে জানা গিয়েছে ঐ গর্ভবতী গৃহবধূর বিয়ের পরও বাপের বাড়ির পাশের এক যুবকের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷ আর তা জানতে পারেন স্বামী৷ এলাকাবাসীর অনুমান হয়তো এই বিষয়টি নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্যের জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছে রূপা৷
রাঙ্গাপানিয়া গ্রামের বাসিন্দা বাসুদেব রায়ের সাথে বিশালগড়ের নেতাজীনগর গ্রামের সুনীল দাসের মেয়ে রূপার সামাজিক নিয়মনীতি মেনে বিয়ে হয়েছিল৷ তাদের বিবাহিত জীবন ভালোই চলছিল৷ বিয়ের ছয় বছরের মাথায় ঘটে এক দুঃখজনক ঘটনা৷ রূপা সুন্দরী বটে তবে বাপের বাড়ির পাশে এক যুবকের সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে পড়ে রূপা৷ এবিষয়ে তার শ্বশুড় বাড়ির লোকজনের গোচরে আসে৷ তখন ঘটে এমন বিপত্তি৷ এলাকা সূত্রে খবর, রূপার বিয়ে যদিও ৬ বছর হয়েছে৷ কিন্তু রূপা ৫ মাসের গর্ভবতী ছিল৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, রূপার পরকীয়া প্রেমের কাহিনী জানতে পারে বাসুদেব৷ তবুও কিছু বলেনি স্ত্রীকে৷ ভালোভাবে সংসার পরিচালনা করার পরমার্শ দেন তিনি৷ স্বামী ও স্ত্রীর মধ্যে কিছু কথা কাটাকাটি হলেও তা স্বাভাবিক পর্যায়ে চলে আসে৷ তবে কেন এই আত্মহত্যা এই নিয়ে চলছে এলাকায় গুঞ্জন৷ প্রসঙ্গ শুক্রবার বাসুদেবের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করে৷ তাকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে হয়৷ ঘরে প্রবেশ করে দেখা যায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে রূপা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে বিশালগড় থানা এবং মহিলা থানায়৷ ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে শুক্রবার রাতেই বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রাখা হয়৷ শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এই বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top