News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত
Image

ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ সদর মহকুমার ৮টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে সকল ভারতীয় নাগরিকদের বয়স ০১-০১-২০১৭ তারিখকে ভিত্তি বছর ধরে ১৮ থেকে ২১ বছরের মধ্যে অথচ কোন না কোন কারণে ভোটার তালিকায় নাম তুলতে পারেন নি-তারা আগামী ১ থেকে ৩১ জুলাই, ১৭ এর মধ্যে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন৷ উপরোক্ত সময়ের মধ্যে নির্দিষ্ট ফর্ম পূরণ করে স্ব-স্ব এলাকার দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসারদের কাছে জমা দেবার জন্য সদর মহকুমার নির্বাচন নিবন্ধক আধিকারিক তথা সদর মহকুমা শাসক ড সমিত রায় চৌধুরী অনুরোধ জানিয়েছেন৷ সদর মহকুমার অন্তর্গত ৮টি বিধানসভা কেন্দ্র হল ৪ বড়জলা (এস সি), ৬-কৃষ্ণনগর, ৭-রামনগর, ৮-বড়দোয়ালী, ৯-বনমালীপুর, ১৩-প্রতাপগড় (এস সি), ১৪-বাধারঘাট (এস সি) এবং ১৮-সুর্যমনিনগর৷ মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৪৪৬ টি৷
এ বিষয়ে আজ সদর মহকুমা শাসকের কার্যালয়ে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়৷ এতে সিপিআই (এম), বিজেপি ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিগণ অংশ নেন৷ আশ্চর্য্যের বিষয় হল কংগ্রেস সভায় অংশ গ্রহণ করেনি৷ সভায় মহকুমা শাসক জানান, যদি কোন রাজনৈতিক দল তাদের বুথ লেভেল এজেন্ট পরিবর্তন করতে চান অথবা নতুন করে নিয়োগ করতে চান তাহলে তাদের আগামী ১৫ জুনের মধ্যে নির্দিষ্ট ফর্ম পূরণ করে মহকুমা শাসকের কাছে জমা দিতে হবে৷ তিনি আরও জানান, আগামী ২৮ জুন, সকাল ১১টায় মাতঙ্গিনী প্রীতিলতা হলে এই ৮টি বিধানসভা কেন্দ্রের সকল বুথ লেভেল অফিসারদের ও বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং স্বীকৃত রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও এই প্রশিক্ষণ যোগ দিতে পারবেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top