News Flash

  • Home
  • Uncategorized
  • শহরতলী সহ রাজ্যের বহু এলাকা জলমগ্ণ, জনদুর্ভোগ চরমে
Image

শহরতলী সহ রাজ্যের বহু এলাকা জলমগ্ণ, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, কৈলাসহর, ২ জুন৷৷ বৃহস্পতিবারের প্রবল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল প্লাবিত

জলমগ্ণ শহরতলীর শ্রীলঙ্কা বস্তি এলাকা৷ শুক্রবার সকালে তোলা নিজস্ব ছবি৷

হয়েছিল৷ নদীগুলির জলস্তর বিপাদ সীমার উপরে চলে গিয়েছিল৷ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন বহু পরিবার৷ বিশেষ করে নদীর কাছাকাছি বাড়িঘরের মানুষজন৷ হাওড়া নদীর জল কিছুটা নীচে নামছে৷ জল সরে যাচ্ছে জনবসতি থেকে৷ শুক্রবার এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ খয়েরপুর থেকে বলদাখাল জলমগ্ণ এলাকায় দুর্গতদের হাল হকিকত সরেজমিনে ঘুরে দেখেন৷ এখনো কিছু কিছু এলাকা জলমগ্ণ হয়ে রয়েছে৷ শ্রীলঙ্কা বস্তি সহ চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় বাড়িঘর জলমগ্ণ হয়ে রয়েছে৷ ধীরে ধীরে জল সরে যাচ্ছে৷ তবে আকাশের অবস্থা ভালো নয়৷ বৃষ্টির সম্ভাবনা প্রবল৷ মহকুমা প্রশাসনের তরফ থেকে দুর্গতদের ত্রাণ ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে৷ এদিকে, রাজ্যের অন্যান্য মহকুমা থেকেও প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে শুক্রবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে৷
গত দুদিনের বৃষ্টিতে কৈলাসহর মহকুমার অধীনে কৈলাসহর পুর পরিষদের নয় নং এবং দশ নং ওয়ার্ডের কিনাইরচড় এলাকার এর বাড়ীতে জল ঢুকে যায়৷ বৃহস্পতিবার রাত্রে জল বেশী হওয়ার ফলে এলাকার মানুষন স্থানীয় গোবিন্দপুর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়৷ মোট ছয়ত্রিশ পরিবারের বাড়িতে জল উঠে৷ এরমধ্যে চৌদ্দ পরিবার (প্রায় পঞ্চাশ জন মানুষ) সুকলে আশ্রয় নেয়৷ স্থানীয় মহকুমা প্রশাসনের কাছে খবর পৌঁছা মাত্রই মহকুমা শাসক আশ্রয়স্থলে বৃহস্পতিবার রাতেই একজন আরআই এবং একজন তহশীলদার পাঠিয়ে রাত্রিতে ৫০ জনকে চিড়া এবং কলা দিয়েছে৷ শুক্রবার সকালে মহকুমা প্রশাসনের রতফে মুড়ি এবং ডালমুট দিয়েছে এবং দুপুর বেলা খিচুরীর ব্যবস্থা করে৷ ১৪ পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে পরিবার পিছু ১৫০ টাকা দিয়েছে৷ আর, সুকলে যারা আসেনি অর্থাৎ বাইশ পরিবারকে পরিবার পিছু ১০০ টাকা দিয়েছে৷ তবে শুক্রবার সকালে আরো বৃষ্টি হওয়ায় মনু নদীর জল বেড়েই চলছে৷ মূলত কিনাইচর এলাকাটি মনু নদীর তীবরবর্তী এলাকায়৷ তাই মনু নদীর জল না কমা পর্যন্ত এলাকাটি জলমগ্ণ থাকবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top