News Flash

  • Home
  • Uncategorized
  • চুরির মাল ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদে ধৃত দুই কুখ্যাত চোর
Image

চুরির মাল ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদে ধৃত দুই কুখ্যাত চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ তস্কর বাহিনীর বাড়বাড়ন্ত ক্রমশ তেজী হচ্ছে৷ কমলপুর থেকে চুরি যাওয়া বাইক ও সুকটি নিয়ে দুই গোষ্ঠীর চরম সংঘাত পূর্ব থানার অধীন অভয়নগর ব্রীজের নীচে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে৷ স্থানীয় মানুষজন ঘুমের তন্দ্রা কাটিয়ে উঠে দেখতে পান বাইক ও সুকটিতে ভাঙচুর চালাচ্ছে দুই যুবক৷ মারমুখী দুই যুবকের সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ ভোরে গোটা এলাকার মানুষ জড়ো হয়ে দু’জনকে শান্ত করে৷ মজার ব্যাপার রাগের মাথায় বাইক ও সুকটি চুরির কথা তাদের মুখে বেড়িয়ে আসে৷ ব্যাস তাতেই হাতের ও পায়ের সুখ মেটায় স্থানীয়রা৷ দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইবাজদের দাপটে তটস্থ অভয়নগরবাসী৷  গণধোলাইয়ে ধৃত দুই যুবক অভিজিৎ চক্রবর্তী ও রাজু দাস জানায় তারা বাইক চুরির সাথে জড়িত৷ ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া  চলছিল মধ্যরাত থেকে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে পূর্ব থানার পুলিশ৷ ধৃতদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে৷ পুলিশের অনুমান ধৃতদের সূত্র ধরে চোর চক্রের অন্যান্য পান্ডাদের গ্রেপ্তার করা সম্ভব হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top