নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ তস্কর বাহিনীর বাড়বাড়ন্ত ক্রমশ তেজী হচ্ছে৷ কমলপুর থেকে চুরি যাওয়া বাইক ও সুকটি নিয়ে দুই গোষ্ঠীর চরম সংঘাত পূর্ব থানার অধীন অভয়নগর ব্রীজের নীচে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে৷ স্থানীয় মানুষজন ঘুমের তন্দ্রা কাটিয়ে উঠে দেখতে পান বাইক ও সুকটিতে ভাঙচুর চালাচ্ছে দুই যুবক৷ মারমুখী দুই যুবকের সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ ভোরে গোটা এলাকার মানুষ জড়ো হয়ে দু’জনকে শান্ত করে৷ মজার ব্যাপার রাগের মাথায় বাইক ও সুকটি চুরির কথা তাদের মুখে বেড়িয়ে আসে৷ ব্যাস তাতেই হাতের ও পায়ের সুখ মেটায় স্থানীয়রা৷ দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইবাজদের দাপটে তটস্থ অভয়নগরবাসী৷ গণধোলাইয়ে ধৃত দুই যুবক অভিজিৎ চক্রবর্তী ও রাজু দাস জানায় তারা বাইক চুরির সাথে জড়িত৷ ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া চলছিল মধ্যরাত থেকে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে পূর্ব থানার পুলিশ৷ ধৃতদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে৷ পুলিশের অনুমান ধৃতদের সূত্র ধরে চোর চক্রের অন্যান্য পান্ডাদের গ্রেপ্তার করা সম্ভব হবে৷
চুরির মাল ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদে ধৃত দুই কুখ্যাত চোর
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















