News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বজ্রপাতে মৃত ৪, আহত ২
Image

বাংলাদেশে বজ্রপাতে মৃত ৪, আহত ২

ঢাকা, ১ জুন (হি.স.): বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও বিজয়নগরে বজ্রাঘাতে মৃতু্য হয়েছে ৪ জনের| বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নাসিরনগরের ভলাকুট বালিখোলা গ্রামে এবং ৱুধবার রাতে বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামে পৃথক ঘটনাটি ঘটেছে| বজ্রঘাতে যাঁদের মৃতু্য হয়েছে, তাঁদের নাম হল, বালিখোলা গ্রামের মন্তু মিয়া (৫৫) এবং একই গ্রামের শহিদ মিয়া (৩২) ও জিনু মিয়া (৩০)| অন্যদিকে, খাটিঙ্গা গ্রামের আব্দুল হান্নান (৩২)-এর বজ্রাঘাতে মৃতু্য হয়েছে|
পুলিশ সূত্রের খবর, নাসিরনগরের বালিখোলা গ্রামের পাঁচ মত্স্যজীবী বৃষ্টির সময় নদীতে মাছ ধরতে যান| সেই সময় ঝোড়ো হাওয়া শুরু হলে, নদীপাড়ের একটি ঘরে তাঁরা আশ্রয় নেন| পরে ওই ঘরে বাজ পড়লে ঘটনাস্থলেই মৃতু্য হয় ৩ জনের| বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতরা হলেন, মিরাজ মিয়া (৪৫) ও রেশম মিয়া (৩০)| অন্যদিকে, ৱুধবার রাতে বজ্রপাতে মৃতু্য হয়েছে খাটিঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান-এর|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top