News Flash

  • Home
  • Uncategorized
  • টেট পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবীতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন
Image

টেট পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবীতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ টেট পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবীতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিলেন বিএড

শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সরকারী আবাসনে বিএড পাঠরত ছাত্রছাত্রীরা৷ ছবি নিজস্ব৷

পাঠরত ছাত্রছাত্রীরা৷ এই দাবী নিয়ে শিক্ষামন্ত্রী আগামীদিনে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন৷ তবে সোমবার সকালে আচমকা শিক্ষমন্ত্রীর সরকারী আবাসনের সামনে বিএড পাঠরত ছাত্রছাত্রীদের ভীড় এবং ডেপুটেশনের বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনকে রীতিমতো অনেকটাই ঝামেলায় পড়তে হয়েছে৷
সংবাদে প্রকাশ, এদিন সকালে আচমকা সত্তর আশিজন যুবক যুবতী শিক্ষমন্ত্রী তপন চক্রবর্তীর বাড়ির সামনে হাজির হন৷ তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল টেট পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে৷ অত্যন্ত ক্ষুব্ধ ঢংয়ে ছিলেন তারা৷ সেখানে উপস্থিত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা সাথে সাথেই ব্যারিকেট দিয়ে দেন মন্ত্রীর বাড়ির সামনে৷ নিরাপত্তা কর্মীদের বক্তব্য তাদের কাছে এমন কোন তথ্য নেই যে কেউ এদিন মন্ত্রীর কাছে ডেপুটেশনে মিলিত হবে৷ এনিয়ে সেখানে কিছু বাক বিতন্ডা হয় ঐ যুবক যুবতীদের সাথে নিরাপত্তা কর্মীদের৷ পরে অবশ্য পরিস্কার হয়ে যায় যে সেখানে উপস্থিত যুবক যুবতীরা বিএড পাঠরত ছাত্রছাত্রী৷ তারা শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সাথে সাক্ষাৎ করে দাবী সনদ তুলে দেবেন৷
তাদের দাবী হচ্ছে তারা প্রত্যেকেই বিএড কোর্সের চতুর্থ সেমিস্টারে পাঠরত৷ টিআরবিটি সম্প্রতি টেট পরীক্ষার যে নির্ঘন্ট ঘোষণা করে বিজ্ঞপ্তি জারী করেছে তার সময়সীমা আরও বাড়াতে হবে৷ কারণ তারা পাঠরত৷ তাদের কোর্স শেষ হতে আরও কিছু সময় বাকি৷ যদি এখনই টেট পরীক্ষা হয়ে যায় তাহলে তারা পরীক্ষায় বসতে পারবেন না৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছেন তারা৷ পরে এই দাবী নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে সরকারী আবাসনে এক প্রতিনিধিল দেখা করেন৷ তাদের দাবী সনদ পেশ করার সময় শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা এবং টিআরবিটির পরীক্ষা নিয়ামক প্রত্যষ রঞ্জন দেব৷ মন্ত্রী ছাত্রছাত্রীদের দাবী শোনার পর আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তিনি কিছু একটা ব্যবস্থা নেবেন৷ এই আশ্বাস নিয়েই বিএড পাঠরত ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর আবাসন থেকে ফিরে আসেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top