News Flash

  • Home
  • Uncategorized
  • সবজ়ারের মৃত্যুর তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আর্জি পাকিস্তানের
Image

সবজ়ারের মৃত্যুর তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আর্জি পাকিস্তানের

ইসলামাবাদ ২৮ মে (হি.স.) : হিজ়বুল মুজাহিদিন জঙ্গি সবজ়ার আহমেদ ভাটের মৃত্যুর তীব্র সমালোচনা করল পাকিস্তান। সবজ়ারের মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই বিষয়টির তীব্র নিন্দা করে পাকিস্তানের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজ়িজ় একে বিচার বহির্ভূত হত্যা বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, “শুধু সবজ়ার নয়, পুলওয়ামা ও বারামুলায় একদিনে ১২ জন কাশ্মীরি যুবককে হত্যা করেছে ভারত। এদের মধ্যে তিনজনকেই বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।”
সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গতকাল নিহত হয়েছে বুরহান ওয়ানির উত্তরসূরি সবজ়ার আহমেদ ভাট। সেইসঙ্গে মৃত্যু হয়েছে তার দুই সহযোগীরও। আর এই নিয়েই ক্ষুব্ধ ইসলামাবাদ। শুধু তাই নয়, এবার আন্তর্জাতিক মহলের কাছে হস্তক্ষেপের আর্জিও জানিয়েছে প্রতিবেশী দেশ। সবজ়ারের মৃত্যুর পর দিশেহারা পাকিস্তান আন্তর্জাতিক মহলের কাছে কাশ্মীর নিয়ে সরাসরি হস্তক্ষেপ দাবি করেছে। বিষয়টি নিয়ে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে রাষ্ট্রসঙ্ঘ ও মানবাধিকার সংগঠনগুলির কাছেও। তাদের দাবি, কাশ্মীরে নিরাপত্তাহীন বাসিন্দাদের উপর নির্মমভাবে হত্যালীলা চালাচ্ছে ভারত।
প্রসঙ্গত, গতকাল নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় হিজ়বুল কমান্ডার বুরহান ওয়ানির উত্তরসূরি সবজ়ার আহমেদ ভাটের। বুরহানের মৃত্যুর পরে সবজ়ারকেই জঙ্গি সংগঠনের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গোপন সূত্রে ত্রাল এলাকার একটি বাড়িতে লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালান সেনা জওয়ানরা। বাড়িটিকে ঘিরে ফেলা হয়। তার সঙ্গে ওই বাড়িতে আত্মগোপন করেছিল আরও ২ জঙ্গি। সেখানেই সংঘর্ষে মৃত্যু হয় তাদের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top