News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম দশজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম দশজন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ মে৷৷ দুর্ঘটনার কবলে পড়ে একই পরিবারের চারজন সহ মোট ছয় জন আহত৷ ঘটনা বিশালগড় থানাধীন কড়ইমুড়াস্থিত নজরুল চৌমুহনীতে৷ আজ দুপুর ২ টায় আগরতলা থেকে বক্সনগরে আসছিল টিআর০৪ বি-০২৮৯ মারুতি ওয়াগনার, বক্সনগর থেকে বিশালগড় যাচ্ছিল একটি কমান্ডার গাড়ি৷ কড়ইমুড়ার নজরুল মূর্তির পাশে বিশালগড় কামথানার মূলসড়কে আসা মাত্রই মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ সাথে সাথে দমকল বাহিনী ও বিশালগড় থানার পুলিশ এসে হাজির হয়৷ কমান্ডার গাড়ীর ছয় জন যাত্রী আহত হয়৷ তাদের বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে একজন ২২ মাসের শিশুও রয়েছে৷ কামলাঘাট থেকে বক্সনগরে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল সুবল দেব (৩৭) সহ তার পরিবার৷ আজ ফেরার পথে ২২ মাসের শিশু সহ ৪ জন দুর্ঘটনায় কবলে পড়ে৷ সুবল বাবুর চৌদ্দ বছরের আরেক ছেলে পায়ে মারাত্মক ভাবে আঘাত পায়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বাকীদের প্রাথমিক চিকিৎসার পর বিশালগড় হাসপাতাল থেকে ছেলে দিয়েছে৷ অন্যদিকে, এলাকাবাসীর অভিযোগ কয়েদিন পর পর এই জায়গায় দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনা ঘটলে একজন ট্রাফিক বাবুকে এনে দাড় করিয়ে দেয় আবার কিছু দিন পর উধাও হয়ে যায়৷ এলাকাবাসীর দাবী এই জায়গায় নিয়মিত একজন ট্রাফিক পুলিশ যেন দেওয়া হয়৷ দুর্ঘটনার পর দুই গাড়ির চালকই পলাতক বলে জানা যায়৷
এদিকে, গঙ্গানগরের কাছে ৪৪ মাইল এলাকায় একটি ম্যাক্স গাড়ি দূর্ঘটনায় চারজন আহত হয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে৷ আহতদের কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top