নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মে৷৷ দূর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক ব্যক্তির৷ মৃতের নাম নারায়ণ দেবনাথ৷ বয়স পঞ্চাশ৷ দূর্ঘটনাটি ঘটেছিল ২৩ মে চড়িলাম বাজারে মোটরস্ট্যান্ড এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ঐদিন রাস্তা অতিক্রম করার সময় টিআর-০৮-এ-৪৭১৩ নম্বরের একটি বাইক নারায়ণ দেবনাথকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ সঙ্গে সঙ্গে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ তার মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বৃহস্পতিবার রাতে জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ বাইকটি আটক করেছে পুলিশ৷
বেপরোয়া বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















