News Flash

  • Home
  • Uncategorized
  • রামপুর সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, সেনাবাহিনীর গুলিতে খতম ৬ সন্ত্রাসবাদী
Image

রামপুর সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, সেনাবাহিনীর গুলিতে খতম ৬ সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২৭ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামপুর সেক্টরে সেনাবাহিনীর গুলিতে খতম হল ৬ সন্ত্রাসবাদী| শনিবার সকালে রামপুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে একদল জঙ্গি| দেশের ভিতরে অনুপ্রবেশের সময়েই সেনার গুলিতে খতম হয় ৬ সন্ত্রাসবাদী| সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, শনিবার সকালে রামপুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন জঙ্গি| সীমান্ত বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালান সেনাবাহিনীর জওয়ানরা| সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে ৬ জঙ্গি|

ওই এলাকায় আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে আছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে চিরুনি তল্লাশি চালানো হয়েছে| উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে অনুপ্রবেশের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে সীমান্ত এলাকায়| শুক্রবারই পুলওয়ামাতে সেনার গুলিতে মৃতু্য হয়েছে তিন জন সন্ত্রাসবাদীর|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top