নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির কলসীমুখ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ৷ গরিবদের বরাদ্দ ঠকিয়ে নিয়ে নিচ্ছে শাসকদলের লোকেরা এমনি অভিযোগ করেছেন গ্রামবাসীরা৷ তারা জানায় দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় শাসকদলের লোকেরা তাদেরকে ঠকিয়ে লুঠপাঠ করে আসছে৷ যদিও তার এই সমস্ত ঘটনা জোলাইবাড়ি ব্লকের বিডিও এর জানায় কিন্তু তিনি এই ব্যাপারে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে বলে অভিযোগ করে গ্রামবাসীরা৷ এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েত কর্তৃক প্রদত্ত মশারি বেনিফিসারী না দিয়ে বক্স ভর্তি করে অন্য একজনের বাড়িতে রেখেছেন৷ তাছাড়া গ্রামবাসীরা আরো বলেন, পানীয় জলের জন্য গ্রামের মধ্যে একটি মেশিন বসানো হয় কিন্তু আজ পর্যন্ত তা কোন কাজে আসেনি৷ বর্তমানে এই মেশিনটিকে বন জঙ্গলে ঘিরে ফেলেছে৷ এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েতের লোকজন ও কতিপয় শাসক দলের লোকজন গ্রামবাসীদের কাছে দাবী করেছে এই মেশিন দিয়ে জল পেতে গেলে এলাকার সমস্ত লোকজনের পরিবার পিছু ৫০ টাকা করে দিতে হবে৷ যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা৷

কলসীমুখ পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















