News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যানচেস্টারে প্রেক্ষাগৃহে ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ২২, দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
Image

ম্যানচেস্টারে প্রেক্ষাগৃহে ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ২২, দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

ম্যানচেস্টার, ২৩ মে (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল ইংল্যান্ডের ম্যানচেস্টারের একটি প্রেক্ষাগৃহ| মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টের শেষে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ২২ জন| গুরুতর আহত হয়েছেন আরও ৫৯ জন| মুহূর্তের মধ্যে আনন্দ পরিণত হল আতঙ্কে| স্থানীয় সময় সোমবার রাত ১০.৩০ মিনিট নাগাদ জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে আরিয়ানার কনসার্ট| ঘটনাস্থলেই মৃতু্য হয় ১৯ জনের| পরে আরও ৩ জনের মৃতু্য হয়েছে| ভয়ে-আতঙ্কে-প্রাণভয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসার জন্য দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়| মার্কিন গোয়েন্দা সূত্রের খবর, এটি একটি আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা| বোমা বিস্ফোরণের পরপরই টুইটারে জঙ্গি সংগঠন আইএস-এর বেশ কয়েকজন সমর্থক এই জঙ্গি হামলা সমর্থণ করে টুইট করে| যা থেকে এই হামলার জন্য আইএস দায়ী কি না, সেই প্রশ্নও উঠছে| ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ‘পুলিশের অনুমান এটি সন্ত্রাসবাদী হামলা| সরকারের তরফে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে| আহত এবং নিহতদের পরিবারের পাশে আমি আছি|’ এই ঘটনায় শোক ও দুঃশ্চিন্তা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও| টুইট করে দুঃখপ্রকাশ করেছেন আরিয়ানা গ্রান্ডেও| ২৩ বছরের মার্কিন পপ গায়িকা তাঁর সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, একেবারে ভেঙে পড়েছি| আমি খুবই দুঃখিত| আমার বলার মতো কোনও ভাষা নেই|’শুধু আরিয়ানা গ্রান্ডেই নন, সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে টুইটে| প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘আরিয়ানার কনসার্টে যাঁরা আহত হয়েছেন তাঁদের সকলের জন্য আমি প্রাার্থনা করছি.. কী হচ্ছে এই পৃথিবীতে|’ র‌্যাপ-হিপ হপ গায়িকা নিকি মিনাজ লিখেছেন, ‘নিরীহ মানুষদের জীবন শেষ হয়ে গিয়েছে| ঘটনার কথা শুনে আমি দুঃখিত|’
স্থানীয় সময় সোমবার রাতে ম্যানচেস্টারের একটি প্রেক্ষাগৃহে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট চলছিল| আরিয়ানার সুরে তখন বিভোর কয়েক হাজার শ্রোতা| আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে প্রেক্ষাগৃহ| আতঙ্কে ছোটাছুটি শুরু করেন দর্শক-শ্রোতারা| কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে চলে আসে অ্যাম্বুল্যান্স, বম্ব ডিসপোজাল স্কেয়াড সহ বিশাল পুলিশ বাহিনী| আরও হামলার আশঙ্কায় প্রেক্ষাগৃহ সংলগ্ন ভিক্টোরিয়া স্টেশনের ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়| পুলিশ সূত্রের খবর, একটি নয়, পরপর দু’টি বিস্ফোরণ হয়েছে প্রেক্ষাগৃহে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারের পাশেই বিস্ফোরণ হয়েছে| সম্ভবত ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ড এবং বাকি গায়ক-গায়িকারা সুরক্ষিত আছেন| এখনও পর‌্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|
ব্রিটেনের ম্যানচেস্টারের একটি প্রেক্ষাগৃহে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে, মঙ্গলবার টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই হামলা বেশ যন্ত্রণাদায়ক| আমরা এই হামলার তীব্র নিন্দা করি| বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি ভারতের সহানুভূতি রয়েছে| আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি|’
স্থানীয় সময় সোমবার রাতে ম্যানচেস্টারের একটি প্রেক্ষাগৃহে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট চলছিল| রাত তখন ১০.৩০ মিনিট হবে, আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে প্রেক্ষাগৃহ| ঘটনাস্থলেই মৃতু্য হয় ১৯ জনের| গুরুতর আহত হয়েছেন আরও ৫০ জন| ভয়ে-আতঙ্কে-প্রাণভয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসার জন্য দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়| সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ‘পুলিশের অনুমান এটি সন্ত্রাসবাদী হামলা| সরকারের তরফে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে| আহত এবং নিহতদের পরিবারের পাশে আমি আছি|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top