News Flash

  • Home
  • Uncategorized
  • কলসীমুখ পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Image

কলসীমুখ পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷  শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির কলসীমুখ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ৷ গরিবদের বরাদ্দ ঠকিয়ে নিয়ে নিচ্ছে শাসকদলের লোকেরা এমনি অভিযোগ করেছেন গ্রামবাসীরা৷ তারা জানায় দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় শাসকদলের লোকেরা তাদেরকে ঠকিয়ে লুঠপাঠ করে আসছে৷ যদিও তার এই সমস্ত ঘটনা জোলাইবাড়ি ব্লকের বিডিও এর জানায় কিন্তু তিনি এই ব্যাপারে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে বলে অভিযোগ করে গ্রামবাসীরা৷ এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েত কর্তৃক প্রদত্ত মশারি বেনিফিসারী না দিয়ে বক্স ভর্তি করে অন্য একজনের বাড়িতে রেখেছেন৷ তাছাড়া গ্রামবাসীরা আরো বলেন, পানীয় জলের জন্য গ্রামের মধ্যে একটি মেশিন বসানো হয় কিন্তু আজ পর্যন্ত তা কোন কাজে আসেনি৷ বর্তমানে এই মেশিনটিকে বন জঙ্গলে ঘিরে ফেলেছে৷ এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েতের লোকজন ও কতিপয় শাসক দলের লোকজন গ্রামবাসীদের কাছে দাবী করেছে এই মেশিন দিয়ে জল পেতে গেলে এলাকার সমস্ত লোকজনের পরিবার পিছু ৫০ টাকা করে দিতে হবে৷ যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top