News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল থেকে বাদ পড়লেন ওমর আকমল
Image

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল থেকে বাদ পড়লেন ওমর আকমল

লন্ডন, ২২ মে (হি.স.) : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইংল্যান্ড উড়ে গিয়েও পাকিস্তানে ফিরে আসতে হচ্ছে উইকেটকিপার ওমর আকমলকে| বিদেশের মাটিতে দু’দফায় ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছেন তিনি| ফলে আনফিট আকমলকে দেশে ফিরতে হল|
পাক দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেন, আমরা যে ফিটনেস টেস্টের মাপকাঠিটা রেখেছি, সেটা খুব একটা কঠিন নয়| কিন্তু ওমর একেবারেই ফিট নয়| ওমর ভালো খেলোয়াড়| ওকে আমাদের দরকার ছিল| কিন্তু এরকম খারাপ ফিটনেসের জন্য ওকে আর দলে রাখা গেল না| চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাঁর ভাই কামরন আকমলের বদলে ব্যাটসম্যান-কিপার ওমরকে নেওয়া হয়েছিল| কিন্তু আকমল ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেননি| পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, আমরা কোনও আনফিট খেলোয়াড়কে দলের সঙ্গে রাখতে পারব না| এটাই আমাদের নীতি| ফলে ওমরকে দেশে পাঠান হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top