News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়েবাড়ি থেকে ফেরার পথে উত্তরপ্রদেশে খুন সপা নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

বিয়েবাড়ি থেকে ফেরার পথে উত্তরপ্রদেশে খুন সপা নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ

বালিয়া (উত্তর প্রদেশ), ২২ মে (হি.স.): উত্তর প্রদেশের বালিয়াতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন সমাজবাদী পার্টি (সপা)-র নেতা সুমের সিং| রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালিয়ার গোপালপুর এলাকায়| এই ঘটনায় জখম হয়েছেন ভুটেলি যাদব নামে এক জন পথচারী| রক্তাক্ত অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার রাতে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন সমাজবাদী পার্টি-র নেতা সুমের সিং| গোপালপুর এলাকায় বাইকে করে এসে দুই আততায়ী হঠাত্ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়| এই ঘটনায় জখম হয়েছেন ভুটেলি যাদব নামে এক জন পথচারী| গুলি চালানোর পরই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়| রক্তাক্ত অবস্থায় দু’জনকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সপা নেতা সুমের সিং-কে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| গুরুতর জখম অবস্থায় ভুটেলি যাদব জেলা হাসপাতালেই চিকিত্সাধীন|
সপা নেতার পরিবারের দাবি, আততায়ীরা গোপালপুর এলাকারই বাসিন্দা| পরিবারের তরফ থেকে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top