News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর দুটি মিসাইল উত্ক্ষেপণ করল উত্তর কোরিয়া
Image

পরপর দুটি মিসাইল উত্ক্ষেপণ করল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং, ২২ মে (হি.স.) : সপ্তাহ খানেকের ব্যবধানে পরপর দুটি মিসাইল উত্ক্ষেপণ করল উত্তর কোরিয়া| উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর দেশের এই মিসাইল পরীক্ষা নিখুঁত| প্রশংসা করে তিনি জানান, এই ক্ষেপণাস্ত্রকে সম্ভাব্য যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে| উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি সোমবার জানিয়েছে, রবিবার পুকগুকসং-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি কিম জং উন নিজেই পর‌্যবেক্ষণ করেন| পাশাপাশি পরীক্ষার সাফল্যে তিনি গভীরভাবে সন্তোষ প্রকাশ করেছেন| এই ক্ষেপণাস্ত্রকে তিনি যুদ্ধে মোতায়েনের জন্য অনুমতিও দিয়েছেন| মিসাইলটিকে খুবই নিখুঁত ও সফল কৌশলগত অস্ত্র বলে মন্তব্য করেছেন কিম জং উন|
স্থানীয় প্রশাসনিক সূত্রে খবর, পুকগুকসং ক্ষেপণাস্ত্রের বিশ্বাসযোগ্যতা, নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা এবং লেট-স্টেজ ওয়ারহেড গাইডেন্স সিস্টেমকে পূর্ণাঙ্গভাবে যাচাই করা হয়েছে| গত ফেব্রুয়ারিতে পুকগুকসং ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালানো হয়| এটা ছিল এর দ্বিতীয়দফার পরীক্ষা| এই ক্ষেপণাস্ত্রে সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে, যার ফলে তাত্ক্ষণিকভাবে একে নিক্ষেপ করা সম্ভব হবে|

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top