নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : এবার বিমানে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিতে পারে কেন্দ্র| সূত্রের খবর, আগামী আগস্টের শেষ দিকেই কেন্দ্র এনিয়ে ছাড়পত্র দিয়ে দিতে পারে| প্রসঙ্গত বেশকিছু দিন ধরেই এনিয়ে আলোচনা চলছে | তবে নিরাপত্তার কথা মাথায় রেখে তা এতদিন আটকে রেখেছিল কেন্দ্র|
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দফতরের যুগ্ম ডিজি লতিত গুপ্তা জানিয়েছেন, বিমান ইন্টারনেট পরিষেবা এখন শুধু কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রকের অনুমতির জন্য আটকে রয়েছে| আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থাগুলিও ভারতের বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলছে| কারণ ভারতের আকাশে ঢুকলেই বিদেশি বিমানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে হয়| ভারতের আকাশে তা নিষিদ্ধ | তবে এনিয়ে শীঘ্রই সুখবর শোনা যাবে |
বর্তমানে বিশ্বে ৭০টি বিমান সংস্থায় যাত্রীদের বিমানের মধ্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয় | ফলে যাত্রীরা তাদের ক্লান্তিকর যাত্রায় ইমেল করতে পারেন, সোশাল মিডিয়া ব্যবহার করতে পারেন | পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখতে পারেন, সিনেমাও ডাইনলোড করতে পারেন| এবার ভারতেও হয়তো যাত্রীরা সেই সুযোগ পাবেন|-

এবার বিমানে মিলতে পারে ইন্টারনেট পরিষেবা
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















