News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় নেতা ও কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল
Image

দলীয় নেতা ও কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ বিজেপির প্রদেশ সহ সভাপতি রামপদ জামাতিয়া উপর আক্রমণের প্রতিবাদে বিজেপি কর্মীরা শনিবার সাড়া রাজ্যে শনিবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল সংঘটিত করেছে৷ রাজধানী আগরতলাতেও মিছিল সংঘটিত করা হয়৷ বিজেপির প্রদেশ জন সম্পর্ক ডঃ অলোক ভট্টাচার্য জানিয়েছেন সাড়া রাজ্যে প্রতিটি বিধানসভার কেন্দ্র ভিত্তিক প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়েছে৷ তাছাড়াও মহকুমার এবং জেলা ভিত্তিক প্রতিবাদ মিছিল ও হচ্ছে৷ তিনি বলেন, সিপিআইএম মদতপুষ্ট আঞ্চলিক দল আইপিএফটি এর একটি গোষ্ঠী রামপদ জামাতিয়ার উপর প্রাণঘাতী আক্রমণ সংগঠিত করেছে৷ তিনি ও তার স্ত্রী অল্পেতে রক্ষা পেয়েছেন৷ আক্রমণকারীদের বিরুদ্ধে বিজেপির স্থানীয় নেতা কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে আইপিএফটি কর্মীরা আরও মারমুখী হয়ে উঠে৷ ফলে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন৷ তবে সংশ্লিষ্ট অন্যান্য এলাকা থেকে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাজির হলে দুসৃকতিকারীরা পালিয়ে যায়৷ তিনি বলেন, কাপুরুষোচিত এই আক্রমণের পেছনে ক্ষমতাসীন সিপিআইএম এর প্রত্যক্ষ মদত রয়েছে৷ পার্টি ইতিমধ্যেই রামপদ জামাতিয়ার নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করতে পুলিশের কাছে দাবী জানিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top