News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের বান্দায় ইলেকট্রিক খুঁটিতে বাসের ধাক্কা, আগুনে পুড়ে মৃত্যু ৬ জন যাত্রীর
Image

উত্তর প্রদেশের বান্দায় ইলেকট্রিক খুঁটিতে বাসের ধাক্কা, আগুনে পুড়ে মৃত্যু ৬ জন যাত্রীর

লখনউ, ২০ মে (হি.স.): উত্তর প্রদেশের বান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারল উত্তর প্রদেশ স্টেট রোডওয়েজ ট্রান্সপোর্ট কর্পোরেশন (ইউপিএসআরটিসি)-এর একটি বাস| এই ঘটনায় আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলা সহ ৬ জন যাত্রীর| জখম হয়েছেন অন্তত ২৫ জন| শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে ইউপিএসআরটিসি-র একটি বাস হামিরপুর যাচ্ছিল| সকাল তখন ৯.৩০ মিনিট হবে, জসপুরা পুলিশ স্টেশনের অন্তর্গত ভাথা জসপুরা রোডে, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সোজা গিয়ে ধাক্কা মারে হাইটেনশন বিদু্যতের খুঁটিতে| এরপরই বাসটিতে বিদু্যতের তার ছিঁড়ে পড়লে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়|
জ্বলন্ত বাসে আটকে পড়েন যাত্রীরা| আগুনে পুড়ে মৃত্যু হয় এক মহিলা সহ ৬ জন যাত্রীর| অন্তত ২৫ জন যাত্রীকে জখম অবস্থায় হামিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে| মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top