News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম হ্যাক করে দেখান, রাজনৈতিক দলগুলিকে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের
Image

ইভিএম হ্যাক করে দেখান, রাজনৈতিক দলগুলিকে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, মায়াবতীদের কার্যত খোলা চ্যালেঞ্জ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি| অরবিন্দ কেজরীবাল সরকার বলেছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে গড়বড় করে দেখিয়ে দেবে তারা| সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্বাচন কমিশন জানিয়ে দিল, ৩ জুন থেকে শুরু হচ্ছে এই চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে যে কেউ ইভিএমে গড়বড় করে দেখিয়ে দিক| শনিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে ইভিএমের কার্যকারিতা সাংবাদিকদের কাছে হাতেকলমে দেখানোর ব্যবস্থা করে কমিশন|
মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি বলেছেন, ইভিএমে গন্ডগোল সম্ভব বলে তাঁদের কাছে অনেক অভিযোগ পড়েছে ঠিকই কিন্তু কোনও প্রমাণ জমা দেওয়া হয়নি| তাই এই ইভিএম হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করছেন তাঁরা, রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব আইটি বিশেষজ্ঞ নিয়ে এসে এই চ্যালেঞ্জ নিতে পারে|
যে কোনও দল যে কোনও চারটি কেন্দ্রের চারটি ইভিএম এই চ্যালেঞ্জের জন্য বেছে নিতে পারে| তারপর প্রমাণ করতে হবে, ইভিএমে গড়বড় ঘটিয়ে ভোটের ফল বদলে ফেলা সম্ভব| ২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে আগ্রহীরা নাম দিতে পারেন|
জাইদি বলেন, শেষ কয়েকটি ভোটের ফল বার হওয়ার পর বারবার ইভিএম গড়বড়ের তত্ত্ব তাঁদের কানে এসেছে| কিন্তু যাঁরা এ সব অভিযোগ করছেন, তাঁরা তাঁদের বক্তব্যের সমর্থনে একটিও প্রমাণ জমা দিতে পারেননি| এদিন সব অভিযোগ উড়িয়ে তিনি আরও বলেন, ইভিএম একটি ওয়ান টাইম প্রোগ্রামেবল, তার মধ্যে কোনও ওয়াই-ফাই চিপ নেই তাই ইভিএমে ট্রোজ্যান হর্স ঢোকানো সম্ভব নয় ফলে যে কোনও বোতাম টিপলে একটিই চিহ্নে ভোট পড়বে, এমন কারচুপি করা সম্ভব নয় মানুষের ভরসা অটুট রাখতেই কমিশন এই ওপেন চ্যালেঞ্জ-এর ডাক দিল বলে জানান নাসিম জাইদি |

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top