ভুবনেশ্বর, ১৯ মে (হি.স.) : রোজভ্যালি কাণ্ডে শর্তাধীনে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| শুক্রবার সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর আবেদন খারিজ করে তিনটি শর্তে সুদীপকে জামিন দেন ওড়িশা হাইকোর্টের বিচারক জে পি দাশ| প্রথমত, ২৫ লক্ষ টাকা ব্যক্তিগত বণ্ড জমা দিতে হবে সুদীপকে| দ্বিতীয়ত, তদন্তকারী অফিসারদের কাছে জমা রাখতে হবে পাসপোর্ট| আর তৃতীয়ত হল, জামিন পাওয়ার পর সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না| সিবিআই এই জামিনের বিরোধিতা করলেও ওড়িশা হাইকোর্টের বিচারপতি জে পি দাশ জামিনই দেন সুদীপকে| এই রায় শুনে উচ্ছ্বসিত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়| সুদীপের জামিনের খবর পেয়ে তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি এই খবরে ব্যক্তিগত ভাবে খুশি| তবে সুদীপের অসুস্থতা নিয়ে এখনও চিন্তিত|’
রোজভ্যালি কাণ্ডে গত ৩ জানুয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই| গ্রেফতারির চার মাস পরে শুক্রবার তাঁকে জামিন দিল ওড়িশা হাইকোর্ট| জেল হেফাজতে যাওয়ার পরই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন সুদীপ| এর আগে প্রভাবশালী তত্ত্ব খাড়া করে সুদীপের জামিনের বিরোধিতা করেছিলেন সিবিআই-এর আইনজীবী| তবে, শুক্রবার অসুস্থতার কারণেই সুদীপকে জামিন দিলেন ওড়িশা হাইকোর্টের বিচারক|

তিন শর্তে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রচণ্ড খুশি নয়না
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















