News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের মৌন সমর্থনে কংগ্রেসের বনধ সর্বাত্মক
Image

সিপিএমের মৌন সমর্থনে কংগ্রেসের বনধ সর্বাত্মক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ বামফ্রন্টের মৌন সমর্থন রাজ্যে কংগ্রেসের ডাকা চবিবশ ঘন্টা বনধকে সবাত্মক সফল

কংগ্রেসের ডাকা চবিবশ ঘন্টার ত্রিপুরা বনধ পালিত হয় বৃহস্পতিবার৷ রাজধানী আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

করতে সহায়তা করেছে বলেই ধারণা করা হচ্ছে৷ ক্রমশ দূর্বল হয়ে পড়া কংগ্রেসের পক্ষে চবিবশ ঘন্টার বনধকে সফল করা নিঃসন্দেহে কৃতিত্বের দাবি রাখে৷ কিন্তু, এদিন বনধ চলাকালীন পিকেটারদের উপস্থিতিকে ঘিরে কংগ্রেসের দৈন্যদশাই ফুটে উঠেছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা বৃহস্পতিবার বিকালে সাংবাদিক সম্মেলনে বলেন, এই বনধের সাফল্য প্রমাণ করছে যে দাবীতে ডাকা হয়েছিল তার যৌক্তিকতা রয়েছে৷ এদিন তিনি দাবি করেন, সারা রাজ্যে চৌদ্দশ-পনেরশ পিকেটার পিকেটিং করতে গিয়ে গ্রেপ্তার বরণ করেছে৷ কিন্তু, রাজধানী আগরতলা এবং বিভিন্ন স্থানে পিকেটারদের যে উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে তাতে গ্রেপ্তার হওয়া পিকেটারদের সংখ্যা চৌদ্দশ-পনেরশ হওয়া সম্ভব নয়৷ তবে, রাজ্যের মানুষ এদিন স্বতস্ফুর্তভাবে বন্ধকে সমর্থন করেছে৷ একাংশ ছুটির আমেজে কাটিয়েছেন৷
তবে, সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় হল বনধের বিরোধীতায় এদিন শাসক দল ময়দানে নেমে প্রতিরোধ গড়ে তুলেনি৷ সারা রাজ্যের কোথাও কংগ্রেস কর্মীদের পিকেটিংয়ের বিরোধীতায় পাল্টা পিকেটিং করতে দেখা যায়নি৷ অবশ্য, এদিন সন্ধ্যায় সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী এক বিবৃতি জারি করে জানিয়েছে, কংগ্রেসের ডাকা ত্রিপুরা বনধ রাজ্যের প্রায় সর্বত্র ব্যর্থ হয়েছে৷ কয়েকটি শহরে আজ ছিল বাজার বন্ধের দিন৷ কিছু মহকুমা সদরে বড় দোকান বন্ধ থাকলেও রাজ্যের শহরতলী ও গ্রামীণ এলাকাগুলিতে হাট-বাজার-দোকানপাট সর্বত্র খোলা ছিল৷ গ্রীষ্মের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি এমনিতেই বন্ধ৷ রাজ্যের সর্বত্র অফিস আদালতে স্বাভাবিক কাজকর্ম হয়েছে৷ কিছু রুটে বড় যানবাহন না চললেও ছোট গাড়ি চলাচল করেছে৷ চা বাগিচা, শিল্প প্রতিষ্ঠানগুলিতে কাজ হয়েছে৷ কংগ্রেসের ডাকা এই অযৌক্তিক বন্ধ ব্যর্থ করে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার জন্য সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী রাজ্যের গণতান্ত্রিক, উন্নয়নকামী, শান্তিসম্প্রীতিকামী জনগণকে অভিনন্দন জানিয়েছে৷
বীরজিৎবাবু দাবি করেন, যে দাবীর ভিত্তিতে বনধ ডাকা হয়েছিল তার বিরোধীতা করার সাহস কোন রাজনৈতিক দলের নেই৷ চিটফান্ড ইস্যুতে কেন্দ্র ও রাজ্যকে দায়িত্ব নেওয়া উচিত৷ তাহলে রাজ্যের চৌদ্দ লক্ষ আমানতকারী ক্ষতির হাত থেকে বাঁচবেন৷ তিনি জানান, বারো দফা দাবী আদায়ে ইতিপূর্বে একাধিক আন্দোলন সংগঠিত করা হয়েছে৷ ধর্ণা, গণবস্থান, ডেপুটেশান ইত্যাদি দেওয়া হলেও রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার দাবী পূরণে কোন ইতিবাচক ভূমিকা নেয়নি৷ তাই বনধ পালন করা ছাড়া আর কোনও উপায় ছিল না৷ তিনি জানান, আগামী দিনে দাবী আদায়ে সত্যাগ্রহ আন্দোলন করা হবে৷ খুব শীঘ্রই উপজাতিদের নিয়ে ঐতিহাসিক র্যালী সংগঠিত করা হবে৷ এদিন তিনি বিজেপি-কে কটাক্ষ করে বলেন, রাজ্যে এখন পর্যন্ত চল্লিশ জন কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন৷ সেই তুলনায় উন্নয়ন কতটা হয়েছে তা বিশ্লেষণ করা খুবই জরুরী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top