News Flash

  • Home
  • Uncategorized
  • আকস্মিক প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভে, শোকস্তব্ধ গোটা দেশ
Image

আকস্মিক প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভে, শোকস্তব্ধ গোটা দেশ

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): প্রয়াত হলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভে| শারীরিক অসুস্থতা জনিত কারণে বৃহস্পতিবার সকালে আকস্মিক মৃতু্য হয়েছে তাঁর| তবে, মৃতু্যর কারণ এখনও জানা যায়নি| মৃতু্যকালে ভারতীয় জনতা পার্টি-র এই বর্ষীয়ান নেতার বয়স হয়েছিল ৬০ বছর| কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর আকস্মিক মৃতু্যতে শোকস্তব্ধ গোটা দেশ| টুইট করে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার বন্ধু এবং খুবই সম্মানিত সহকর্মী অনিল দাভের আকস্মিক মৃতু্যতে গভীরভাবে শোকাহত| এটা আমার কাছে ব্যক্তিগত ক্ষতি| গতরাতেও আমি তাঁর সঙ্গে ছিলাম| কেন্দ্রের একাধিক নীতি নিয়ে আলোচনা করেছি| ব্যক্তিগত ভাবে এক জন বন্ধুকে হারালাম|’ টুইটারে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, পরিবেশ রক্ষা নিয়ে অসম্ভব উত্সাহ ছিল তাঁর| কাজের প্রতি নিষ্ঠাবান ছিলেন প্রয়াত পরিবেশ মন্ত্রী|
সংসদের একাধিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন দাভে| বিশ্বউষ্ণায়ণ ও আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত সংসদীয় ফোরামের সদস্যও ছিলেন তিনি| গত কয়েকমাস ধরে শারীরিক অসুস্থতা জনিত কারণে ভুগছিলেন অনিল মাধব দাভে| বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করার তাঁকে এইমস-এ ভর্তি করা হয়| সেখানেই জীবনাবসান হয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর|
১৯৫৬ সালের ৬ জুলাই মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন অনিল মাধব দাভে| শেষ দিন পর‌্যন্ত রাজনীতিই ছিল তাঁর ধ্যানজ্ঞান| বিয়ে করেননি| দীর্ঘদিন ধরে আরএসএস-এর সঙ্গে যুক্ত ছিলেন অনিল মাধব দাভে| ২০০৯ সাল থেকে রাজ্যসভার সদস্য ছিলেন অনিল মাধব দাভে| নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় পরিবেশ মন্ত্রী ছিলেন তিনি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top