নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): প্রয়াত হলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভে| শারীরিক অসুস্থতা জনিত কারণে বৃহস্পতিবার সকালে আকস্মিক মৃতু্য হয়েছে তাঁর| তবে, মৃতু্যর কারণ এখনও জানা যায়নি| মৃতু্যকালে ভারতীয় জনতা পার্টি-র এই বর্ষীয়ান নেতার বয়স হয়েছিল ৬০ বছর| কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর আকস্মিক মৃতু্যতে শোকস্তব্ধ গোটা দেশ| টুইট করে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার বন্ধু এবং খুবই সম্মানিত সহকর্মী অনিল দাভের আকস্মিক মৃতু্যতে গভীরভাবে শোকাহত| এটা আমার কাছে ব্যক্তিগত ক্ষতি| গতরাতেও আমি তাঁর সঙ্গে ছিলাম| কেন্দ্রের একাধিক নীতি নিয়ে আলোচনা করেছি| ব্যক্তিগত ভাবে এক জন বন্ধুকে হারালাম|’ টুইটারে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, পরিবেশ রক্ষা নিয়ে অসম্ভব উত্সাহ ছিল তাঁর| কাজের প্রতি নিষ্ঠাবান ছিলেন প্রয়াত পরিবেশ মন্ত্রী|
সংসদের একাধিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন দাভে| বিশ্বউষ্ণায়ণ ও আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত সংসদীয় ফোরামের সদস্যও ছিলেন তিনি| গত কয়েকমাস ধরে শারীরিক অসুস্থতা জনিত কারণে ভুগছিলেন অনিল মাধব দাভে| বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করার তাঁকে এইমস-এ ভর্তি করা হয়| সেখানেই জীবনাবসান হয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর|
১৯৫৬ সালের ৬ জুলাই মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন অনিল মাধব দাভে| শেষ দিন পর্যন্ত রাজনীতিই ছিল তাঁর ধ্যানজ্ঞান| বিয়ে করেননি| দীর্ঘদিন ধরে আরএসএস-এর সঙ্গে যুক্ত ছিলেন অনিল মাধব দাভে| ২০০৯ সাল থেকে রাজ্যসভার সদস্য ছিলেন অনিল মাধব দাভে| নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় পরিবেশ মন্ত্রী ছিলেন তিনি|

আকস্মিক প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভে, শোকস্তব্ধ গোটা দেশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















