News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউয়ে আইএএস অফিসারের রহস্যমৃতু্য, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

লখনউয়ে আইএএস অফিসারের রহস্যমৃতু্য, তদন্ত শুরু করেছে পুলিশ

লখনউ, ১৭ মে (হি.স.): লখনউয়ের হজরতগঞ্জের মীরা বাই ভিআইপি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হল এক আইএএস অফিসারের দেহ| মৃত আইএএস অফিসারের নাম হল অনুরাগ তিওয়ারি (৩৫)| তিনি বাহারাইচ জেলার বাসিন্দা| শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বেঙ্গালুরুতে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ কমিশনার পদে কর্মরত ছিলেন অনুরাগ তিওয়ারি| ৱুধবার সকালে হজরতগঞ্জের মীরা বাই ভিআইপি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয় আইএএস আধিকারিক অনুরাগ তিওয়ারির দেহ| প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, এই মৃতু্য স্বাভাবিক| তা সত্ত্বেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসা পর‌্যন্ত অপেক্ষা করছেন তদন্তকারীরা|
বেঙ্গালুরুতে পোস্টিং হলেও, উত্তর প্রদেশে ব্যক্তিগত কোনও কারণে এসেছিলেন আইএএস অফিসার অনুরাগ তিওয়ারি| গেস্ট হাউসের ১৯ নম্বর ঘরে ছিলেন তিনি| মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে ওই ঘরে ছিলেন সহকর্মী পি এন সিং| ৱুধবার সকাল ৬টা নাগাদ পি এন সিং বেরিয়ে যান গোমতিনগর স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলতে| একই সময়ে প্রাতঃভ্রমণে বেরোন অনুরাগ| বেশ কিছুটা যাওয়ার পর হঠাত্ই পড়ে যান তিনি| আইএএস অফিসারকে নিকটবর্তী সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রক্তচাপ বেড়ে যাওয়ার কারণেই মৃতু্য হয়েছে আইএএস অফিসারের| তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর‌্যন্ত এ বিষয়ে মুখ খুলতে নারাজ তদন্তকারীরা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top