News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ পরিষেবায় অসন্তুষ্ট গ্রাহকরা ঘেরাও করলেন নিগমের কর্মীদের
Image

বিদ্যুৎ পরিষেবায় অসন্তুষ্ট গ্রাহকরা ঘেরাও করলেন নিগমের কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ মে৷৷ বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় সাধারণ জনগণ ক্ষোভে আটক করল বিদ্যুৎ কর্মীদের৷ ঘটনা সোমবার রাতে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অধিন হাওয়াইবাড়ী থ্রাংনাই বাজার এলাকায়৷ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ বছর ধরে ওই এলাকায় বৈদ্যুতিক খুঁটি কাঁত হয়ে রয়েছে৷ এই অবস্থার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা প্রায় অচল অবস্থায় থাকায় পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ জনগন৷ সোমবার সকাল থেকেই হাওয়াইবাড়ী এলাকায় বিদ্যুৎ পরিষেবা থেকে বিছিন্ন সাধারণ জনগণ৷ ফলে এলাকাবাসীদের পক্ষ থেকে বিদ্যুৎ নিগমের জরুরী ফোনে বার কয়েক যোগাযোগ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি৷ বরং বিদ্যুৎ টেলিফোনে কর্মীরা সাফ জানিয়ে দেয় এখন পর্যন্ত কোন মানুষ মরেনিতো৷ তাতেই ক্ষোভে এলাকাবাসীরা বিদ্যুৎ কর্মীদের দেখে বিদ্যুৎ পরিষেবার সারায়ের কাজ বন্ধ করে দেয়৷ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ বছর ধরে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷  বৈদ্যুতিক খঁুটি সহ বিদ্যুৎ পরিবাহী তার অসুরক্ষিত ভাবে থাকার এলাকাবাসীরা হালকা বৃষ্টিতেই বিদ্যুৎ পরিষেবা থেকে বিছিন্ন হচ্ছে৷ বিদ্যুৎ নিগমের মর্জিমাফিক ভাবে পরিষেবা প্রদানকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসীরা বিদ্যুৎ কর্মীসহ নিগমের জুনিয়র ইঞ্জিনিয়ার শ্যামল সুত্রধরকে ঘেরাও করে রাখে৷ এলাকাবাসীদের অভিযোগ কর্মীরা মদমত্ত অবস্থায় কাজ সারাই করতে এসেছে৷ জরুরী পরিষেবার ফোন করলে, কোন লোক মরেছে কিনা সেই ধরনের উক্তি সহ দাবদাহ গরমের মধ্যে দিনরাত অতিবাহিত করতে হচ্ছে বলে অভিযোগ করে জানান এলাকাবাসীরা৷ এদিকে যদিও জুনিয়র ইঞ্জিনিয়ার শ্যামল সূত্রধর এই বিষয়টি অস্বীকার করেন ৷ তিনি বলেন, লোকেরা সময় মতো এসেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top