News Flash

Image

বাইক দূর্ঘটনায় নিহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ ফের যান দূর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের৷ তার নাম কৃষ্ণ দাস৷ বয়স উনিশ৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে অমরপুরের বাগানটিলা এলাকায়৷ নিহতের বাড়ি অমরপুরের নতুনবাজারের সুকান্ত কলোনীতে৷
জানা গিয়েছে, সোমবার রাতে প্রবল বৃষ্টির সময় রাত নয়টা নাগাদ বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে বাইকটির ধাক্কা লাগে৷ তাতে সে বাইক থেকে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন৷ খবর পেয়ে নতুনবাজার থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে অমরপুর হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top