News Flash

  • Home
  • Uncategorized
  • সাইবার আক্রমণ নিয়ে রাজ্যেও জোরদার করা হল সুরক্ষা ব্যবস্থা
Image

সাইবার আক্রমণ নিয়ে রাজ্যেও জোরদার করা হল সুরক্ষা ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ সারা দেশে এখন পর্যন্ত ৪৮ হাজার সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে৷ ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার আতঙ্কে রাজ্যেও সাইবার সুরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালি করা হয়েছে৷ গত তিন ধরে সমস্ত বিষয়ের উপর কড়া নজরদারী রেখেছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি)৷ রাজ্যে এখনও পর্যন্ত সাইবার আক্রমনের কোন খবর নেই বলে জানিয়েছেন এনআইসি’র সিনিয়র ইনফরমেশন অফিসার সি কে ধর৷
এবিষয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, সাইবার সুরক্ষায় সবরকমভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সুরক্ষা ব্যবস্থায় আরো বিশেষ কোন উদ্যোগ নিতে হলে তারও অনুমতি দেওয়া হয়েছে৷ তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা দেবপ্রিয় বর্ধন জানান, রাজ্যে এখনও পর্যন্ত এসংক্রান্ত কোন সমস্যা নেই৷ স্টেট ডাটা সেন্টারের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে৷ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক র্যানসমওয়্যার মোকাবিলায় পরামর্শ দিয়েছে৷ সে মোতাবেক সাইবার সুরক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি জানান, সরকারী দপ্তরগুলিতে কোন ধরনের সমস্যা নেই৷ বেসরকারী সংস্থা কিংবা ব্যাঙ্কগুলি নিজেরাই সাইবার সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে৷ এবিষয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মেলারমাঠ শাখার ম্যানেজার জানিয়েছেন, রাজ্যে সাইবার আক্রমণের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ তবুও, সাইবার সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে৷ এসবিআই রিজিওন্যাল অফিসের নির্দেশ অনুসারেই সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে৷ পরিষেবা স্বাভাবিক রয়েছে৷ বিশেষ করে তিনি এটিএম পরিষেবা সম্পর্কে জানান, রাজ্যে সমস্ত এটিএম স্বাভাবিকভাবে পরিষেবা দিচ্ছে৷ কোথাও কোন সাইবার আক্রমণের খবর নেই৷
ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার দেশের পাঁচটি রাজ্যে সবচেয়ে বেশি আক্রমণ করেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা কুইক হিল টেকনোলজিস৷ সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি ও ওড়িশা এই রাজ্যগুলিতে সবচেয়ে বেশি সাইবার আক্রমণ হয়েছে৷ তাতে যে শহরগুলি শীর্ষে রয়েছে সেগুলি হল কলকাতা, দিল্লি, ভুবনেশ্বর, পুণে ও মুম্বাই৷ সংস্থার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত দেশে ৪৮ হাজার সিস্টেম ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার আক্রমণের শিকার হয়েছে৷ গত কয়েকদিনে প্রায় ৭০০ গ্রাহক সাইবার আক্রমণের শিকার হয়ে সমাধানের জন্য সংস্থার দ্বারস্থ হয়েছেন৷ সাইবার নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, র‍্যানসমওয়্যার চিহ্ণিত করে আক্রান্ত কম্পিউটারে থাকা সমস্ত ফাইল সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে৷ সংস্থাটি আরো জানিয়েছে, এক্সপি উইন্ডোজ কিংবা সার্বার সিস্টেমেই র‍্যানসমওয়্যার আক্রমণ হয়েছে৷ যেহেতু এক্সপি অপারেটিং সিস্টেমের কম্পিউটারে প্যাচ ফাইল আপডেট বন্ধ হয়ে গেছে, তাই ঐ সিস্টেমগুলিতে সহজেই আক্রমণ করতে পারছে হ্যাকাররা৷
এদিকে, ব্রিটেনের তরুণ সাইবার বিশেষজ্ঞ মার্কাস হাচিনস সাইবার দুনিয়ায় সাম্প্রতিক আতঙ্ক র‍্যানসমওয়্যার আটকে ফেলার চাবিকাঠি আবিস্কার করে ফেলেছেন৷ তিনি কিল সুইচ আবিস্কার করেছেন, যা এই ভাইরাসকে ছড়িয়ে পড়ার দ্রুত গতিকে নিয়ন্ত্রণ করেছে৷ গত শুক্রবার তিনি এই আবিস্কার করেছিলেন৷ তিনদিন ধরে তা নিয়ে একাধিক পরীক্ষা নিরিক্ষার পর তার এই আবিস্কার সফল বলে তিনি দাবি করেছেন৷ শুধু তাই নয়, কিল সুইচের মাধ্যমে কারা এই ভাইরাস ছড়িয়ে পেছনে জড়িত তাও বের করা যাবে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, গুগলে কর্মরত ভারতীয় বংশেদ্ভুত তথ্যপ্রযুক্তিবিদ নীল মেটা দাবি করেছেন, র‍্যানসমওয়্যার তৈরি ও হামলার নেপথ্যে রয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা৷ তাঁর এই দাবির সপক্ষে প্রমাণ হিসেবে ল্যাজারাস কোড তিনি প্রকাশ করেছেন তা উত্তর কোরিয়ার হ্যাকাররাই ব্যবহার করেন বলে জানিয়েছে রুশ সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাস্পারস্কি৷ অবশ্য, অন্য হ্যাকারগোষ্ঠি এই কোড ব্যবহার করছে কিনা তাও এখন খতিয়ে দেখবে সাইবার বিশেষজ্ঞরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top