News Flash

  • Home
  • Uncategorized
  • বালাকোটে সেক্টরে পাক সেনার গুলিবর্ষণ, সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর অপারেশন
Image

বালাকোটে সেক্টরে পাক সেনার গুলিবর্ষণ, সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর অপারেশন

জম্মু, ১৭ মে (হি.স.): কোনওরকম প্ররোচনা ছাড়াই জম্মু ও কাশ্মীরের বালাকোটে সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ৱুধবার বালাকোটে সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ফরওয়ার্ড পোস্ট লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| এছাড়াও মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সীমান্ত বরাবর ফরওয়ার্ড পোস্ট ও জনবসতি এলাকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাকিস্তানি সৈন্য|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, মঙ্গলবার রাত ৬.৩০ মিনিট থেকে রাত ১.৩০ পর‌্যন্ত, রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, ৮২ এমএম এবং ১২০ এমএম মর্টার হামলা চালায় পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকার ১ হাজার ৭০০ জন মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে| স্টেশন হাউজের লাম আসিফ চৌধুরী জানিয়েছেন, ‘পাকিস্তান সাাধারণ মানুষকে টার্গেট করছে| বেশিরভাগ বোমাগুলি জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্য করে চালানো হচ্ছে| আমাদের সেনা প্রতিশোধ নিচ্ছে|’ এদিকে, ৱুধবার ভোর থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী| জৌনাপোরা এলাকার হেফ গ্রামে শুরু হয় তল্লাশি অভিযান| তবে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে অপারেশনে বাধা দেওযার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা| সংঘর্ষের ঘটনায় এখনও পর‌্যন্ত হতাহতের কোনও খবর নেই|

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top