News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, উপাচার্যের বিরুদ্ধে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ প্রতিবাদী শিক্ষকদের
Image

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, উপাচার্যের বিরুদ্ধে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ প্রতিবাদী শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির জেরে পরিস্থিতি কার্যত

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিবাদী শিক্ষকরা৷ ছবি নিজস্ব৷

নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি বড় অংশ উপাচার্যের বিরুদ্ধে মঙ্গলবার প্রকাশ্যে মুখ খুলেছে৷
বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি এবং স্বজন পোষণের বিস্তারিত বিবরণ নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিবাদী অধ্যাপকরা৷ ‘এন্টি করাপশন উইং’ নাম দিয়ে প্রতিবাদী অধ্যাপকরা উপচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন৷ অধ্যাপক সেলিম শাহ এবং অধ্যাপিকা মিলন রানি জমাতিয়া জানিয়েছেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর দায় হয়ে পড়েছে৷ বিশ্ববিদ্যালয়টি রাজ্যের সর্বোচ্চ শিক্ষাঙ্গন হলেও শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে৷ আর এই জন্য দায়ী উপাচার্য অঞ্জন কুমার ঘোষ নিজে৷
তাঁরা বলেন, ‘ই-বুক কেলেঙ্কারি এখন আর গোপন নেই৷ এজন্য দায়ী খোদ উপাচার্য৷ দুর্নীতির ঘটনাক্রমে এখানেই থেমে থাকেনি৷ পরবর্তী বিভিন্ন সময় দুর্নীতির মাত্রা আরও বাড়তে থাকে কিন্তু এই দুর্নীতিকে ধামাচাপা দিতে গিয়ে বিভিন্ন স্তরে পদোন্নতির ক্ষেত্রে অনিয়মকে হাতিয়ার করা হয়েছে৷ উপাচার্য তার বিশ্বস্ত কতিপয় আধিকারিক এবং শিক্ষককে অবৈধভাবে পদোন্নতি পাইয়ে দিচ্ছেন৷ পরিস্থিতি এখন যে পর্যায়ে এসে ঠেকেছে তাতে প্রকাশ্যে আশা ছাড়া তাদের আর কোন বিকল্প নেই’৷
মিলন রানি জমাতিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ৷ মহিলা অধ্যাপিকা হয়েও তিনি হুমকির সম্মুখীন৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই স্পেশাল অডিট শুরু হয়েছে৷ এই অবস্থায় দুর্নীতিগ্রস্ত অন্যান্য অধ্যাপকদের মুখ বন্ধ করতে চাপ দিতে শুরু করেছে৷ আর উপাচার্য তাদের হয়ে কাজ করছেন৷ প্রসঙ্গত, গত বেশ কিছুদিন যাবত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছে৷ অধ্যাপকরা গত কয়েকদিন আগে উপাচার্যকে মধ্যরাত পর্যন্ত ঘেরাও করে রাখেন পরে অবশ্য কলা ও বাণিজ্য বিভাগের ডিন সত্যদেও পোদ্দারকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top